মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

অনিয়ম

২০ এপ্রিল ২০২১
একটি খোলা পথ, দূরে আলো ছড়ানো সন্ধ্যার আকাশ আর নদীর বুকে ভাসমান একটি বৈঠা।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

সমুখে পথ অবারিত
হয়তো তাই চলার পথে
মনে পড়ছে
কিছু ফেলে আসা স্মৃতি
থাকে পরে এপারে কাব্যগীতি
উড়ছে মন ছুটছে হাওয়া
মাঝ দরিয়ায় বৈঠা বাওয়া
একূল অকূল দুকূল ধেঁয়ে আসে
আমার হৃদয় নাচে হরষে উল্লাসে
কোন্ সে জীবন বাঁধন টানে
এই জীবনের পরাগ আনে
নয়নতারার গভীর গোপন সংকেতে
পেলাম খুঁজে সেই ঠিকানা এই রাতে !

যদি তারে ভালোবাসো
তবে দূরে সরে থেকো ,
যদি তারে রেখেছো অন্তরে
তবে কাছে এসোনাকো ,
আঘাতে আঘাতে যদি
ভেঙে হও খানখান
ক্ষমা করো তারে
সেই হবে শ্রেষ্ঠ প্রতিদান ,
এক রঙে মিশে থাকে
সাতরঙ রামধনু স্বর
ঋতুরঙ মেখো মনে
যেন ঠিক জাগিবে ঈশ্বর !

পরিচয় হয়েছিল প্রথম দৃষ্টিতে
বিদ্যুৎ গতিতে সরে এসেছিল
একরাশ নীরদ -
অবাক হয়ে তাকিয়েছিল মায়ামূর্তি
বাধ্য করেছিল অবাধ্য হতে
গোধূলি জলদ -
অকাল বর্ষণের তীব্র আশ্লেষ
রূদ্ধশ্বাস আর রূদ্ধ বাহুডোরে ,
আমার -
নয়নতারার গভীর গোপন সংকেতে
পেলাম খুঁজে সেই ঠিকানা সেই রাতে !

সমাপ্ত

হাতপাখার লেখক · ৩টি লেখা · ২০২১ থেকে

Sahadev Bandyopadhyay-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।