মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

অনুযোগ

১৯ ফেব্রুয়ারি ২০১৬

শান্ত হৃদয় হয় চঞ্চল;
তোমার পরশ পেলে,
খাঁচার পাখী নীল আকাশে;
উড়ে যেন ডানা মেলে।
তোমার পদশব্দে বুঝি;
হৃদয়ে লাগে দোলা,
অনেক প্রয়াস করেও;
যায়নি তা ভোলা।
তোমার কণ্ঠস্বরে মোর;
বুকে বুঝি ওঠে ঝড়,
আজ হয়েছে সবাই আপন;
আমিই শুধু পর।
ভালবাসার ছলে নিয়েছ কেড়ে;
অবুঝ হৃদয়টাকে,
আর কিছু নয়, শুধু কি পারো,
ফিরিয়ে দিতে তাকে?

~ অনুযোগ ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ২২টি লেখা · ২০১৫ থেকে

একজন গৃহবধূ। শখ বিভিন্ন ধরনের কবিতা লেখা এবং গান শোনা।

Rina Acharya-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।