একাত্ম
যেন ওই রক্ত গোলাপে বিপ্লবীদের রুধির গিয়েছে মিশে। যারা স্বজন ব্যথায় ফেলেছে অশ্রুজল, সেই নোনাজল মিশেছে সাগরে এসে। যখন মন থাকে আনন্দে ভরা গলা ছেড়ে গাইবো ভাবি গান, সেই সুরেই গাইছে যেন পাখি, ভোরের আকাশে সুমধুর কলতান। হৃদয় যখন নেচে ওঠে আনন্দে, সেই আনন্দে ময়ূরও দেয় সাড়া, মেঘলা দিনে তাই সে বুঝি নাচে, খুশিতে সে হয় যে আত্মহারা। সাথিরে হারায়ে বিরহে মুহ্যমান, খুঁজে তারে কোথাও নাহি পাই। পিউকাঁহা সেই সময়েই ডাকে, দিন-রাত সে খোঁজে তার পিয়াকে। যখন মন ব্যথায় ব্যথায় ভরে, আকাশ তখন ঘনায়ে কালো-মেঘে হৃদয়ে যখন করে ওঠে তোলপাড় তখনই যেন ঝড় ওঠে সবেগে। আর সহেনা আকুল করা দুখ হিয়ার মাঝে উঁকি দেয় কোনো মুখ অবাধ্য দুনয়নে বারি ঝরে সেই সময়েই বুঝি বা বৃষ্টি পড়ে।
~ একাত্ম ~
হাতপাখার লেখক · ২২টি লেখা · ২০১৫ থেকে
একজন গৃহবধূ। শখ বিভিন্ন ধরনের কবিতা লেখা এবং গান শোনা।
Rina Acharya-এর সব লেখা →পরের লেখা
-
অন্য জীবন : প্রথম পর্ব
তখন বিকেল সাড়ে পাঁচটা। একটি ঝকঝকে শপিংমলে শপিং করছিল একজন কমবয়সী সুন্দরী বিবাহিতা যুবতী।... Rina Acharya · গল্প
-
কোনজন তুমি
দূর এই পৃথিবী থেকে, Ratnadeep Pramanik · কবিতা
-
জীবনের গান
পান কর ভাই ধীরে ও সুস্থে Swapan Chakraborti · কবিতা
-
ইচ্ছে।
ইচ্ছে হতে ছোট আবার, Swapan Chakraborti · কবিতা
পাঠকের মতামত
এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।