মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

এসো হে

১৭ এপ্রিল ২০২১
রাতের আকাশে অজস্র আলো জ্বলছে এবং নির্জন সমুদ্রতীরে একজোড়া মানুষের ছায়া দেখা যাচ্ছে।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

তোমার ভেতর আর বাইরে
সুন্দর অপার্থিব সৌন্দর্যে মন্ডিত
সে যেন রঙিন কালিতে ছাপানো
এক অনবদ্য কবিতা !
তুমি যে আমার এক আকাশ ,
পাখির মতো মন আমার
ডুবতে চায় অনাবৃত ইচ্ছে ডানায় !
প্রেমের পূজায় তোমায় পাওয়া
প্রেমের শেষ অবশ নিঃশ্বাস তুমি !
কোনো এক দিবাবসানে
জনহীন ফেননন্দিতা সাগরকূলে
সব ক্ষুধা ও পিপাসা , স্বপ্ন ও সংকল্প
অবশ হয়ে যেন তোমার বুকে
বৃন্তচ্যুত ফুলের মতো ঝরে পরতে চায় -
তোমায় প্রথম পাওয়ার আনন্দ
এক আশ্চর্য সুরের মেলবন্ধন ,
চোখে ফোঁটা নানারঙের ফুলঝুরি
অজানা এক ঢেউয়ে দোল খাওয়া ,
কথা যেন আটকে আসে
নিঃশ্বাস ফেলতে ভয় হয় -
যদি তোমায় হারিয়ে ফেলি !

আজ পূর্ণিমা রাত নয়
আজ তবু জ্বলবে হাজার বাতি
জ্বলবে মাঝরাতের আকাশজুড়ে -
আজ তোমার পরী নাচবে
নাচবে আজ পৃথিবীর ইন্দ্রের সভায়
লেলিহান অগ্নিশিখা করবে সম্মোহন
পরী আজ থামবেনা -
অনন্তে হারিয়ে বিলীন হয়ে
শুধু তোমারই হয়ে থাকবে ,
এই রাত লিখবে ইতিহাস
যা ছিল অপূর্ণ - পূর্ণ হবে
তোমার পরী তোমারই হবে
এসো হে আমার আকাশ
ঝরুক ধারা তোমার বুকে !
ইতিহাস কথা বলবে
সুন্দরের শেষ লগ্নে !

সমাপ্ত

হাতপাখার লেখক · ৩টি লেখা · ২০২১ থেকে

Sahadev Bandyopadhyay-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।