মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

জরায়ুজ

২৬ জুন ২০২০
ধূসর আকাশের নিচে শুষ্ক মাটি ও একটি একা দাঁড়িয়ে থাকা গাছের ছবি।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

থাক বয়স দূরে অনেক দূরে গিয়ে
থাক বয়স পাহাড় পাথর চাপা দিয়ে।
থাক বয়স বন অরণ্যের কালান্তরে
থাক বয়স সাগর জলধির ওপারে।

বয়সকে

দিও না ঘেঁষতে কোনো কৌশলে

কুশল চিঠি সই পাতার হিল্লোলে
পরিচর্যার অজুহাতে শরীরের ভেতরের ঘরে।

বয়স ধরলে

শরীরের কল্লোলে ক্রমশঃ ভাঙন ধরে

শরীরের বিনুনির গিঁট আলগা করে
শিরদাঁড়ায় কালচে পড়ে।

পাপপুণ্য জল শূন্য জীর্ণ মাটি সামান্য ফসলের গন্ধে
আকাশ মেঘ্ময়।
নিঃসঙ্গ বাতাসের সন্ততি থাক নিত্য পোশাকের ছন্দে
শরীর অস্তিময়।
শরীরের ভেতর আর এক শরীর বয়সের মূর্ধায় থির।

যদিও শরীর .....
আলো অন্ধকারের গমক গমক আঁচের গভীরে
ষোলো আনা লোভ আরো বেঁচে থাকার বৃষ্টি সরস সরোবরে
অন্তর্বাস তত্ত্বের বর্ণের ঝনৎকারে।
দু’হাত কোলাহল হাতড়ে আরো বেপরোয়া আরো যত্নশীল
সব বয়সের দিন দিগন্ত আঁকড়ে।

শরীর......ভিখিরির জাত ক্ষুধিত স্বভাব
জরায়ুজ।

শরীর...... পুরুষ নারীর স্নাত সংশোধিত পল্লব
জরায়ুজ।

শরীর...... সংকল্পিত বাস্তব ভাস্কর্য
জরায়ুজ।

সমাপ্ত

হাতপাখার লেখক · ৭টি লেখা · ২০২০ থেকে

বিকাশ দাস-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।