কবিতা ১ মিনিট পড়া
দীপাবলি
মা দুর্গা নিলেন বিদায়; আসবেন কালী রূপে, দীপাবলির রাতে করব পুজো; জ্বালিয়ে দীপ-ধূপে। চারিদিকে শুধু আলোর মেলা; প্রদীপ আর মোমবাতি, সাজবে গৃহ আলোর মালায়; মোহময় সেই রাতি। পুড়বে বাজি চারিদিকে; জ্বলবে ফুলঝুরি, আনন্দেতে মাতবে সবাই; যত হোক বুড়ো-বুড়ি। জ্বলবে তুবড়ি হবে নাচ; ধুনুচি নিয়ে হাতে, সব কালো তুমি মুছে দিয়ো মা; গহন অমানিশাতে। দূর করো মাগো যত ভেদাভেদ; করো সব কিছু ভালো, তোমার আশিষে উদ্ভাসিত হয়ে; জীবনে আসুক আলো।
~ দীপাবলি ~
সমাপ্ত
হাতপাখার লেখক · ২২টি লেখা · ২০১৫ থেকে
একজন গৃহবধূ। শখ বিভিন্ন ধরনের কবিতা লেখা এবং গান শোনা।
Rina Acharya-এর সব লেখা →
পাঠকের মতামত
এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।