কবিতা ১ মিনিট পড়া
নবজাগরণ
ছবি: এআই-এর সাহায্যে আঁকা
জরাজীর্ণ মুখে ভাঙাচোরা আঁকা কিছু রেখা,
যেন কাঁপা হাতে লিখে যাওয়া অজানা কোনো ইতিহাস
যে ইতিহাস একদিন জ্যান্ত ছিল, শ্বাস নিতো
হারিয়েছে কোনো সময় মরা নদীর বাঁকে পথের ঠিকানা।
বাষ্প মাখা স্মৃতিগুলো ক্ষণিকের আনন্দে ফিরে ফিরে আসে
যেন মেঘের আড়াল থেকে বেরিয়ে আসা চাঁদের অনাবিল হাসি
সানাই বেজে ওঠে মলহারের সুরে, ঘুরে ঘুরে কাঁদে আর,
দেওয়ালে মাথা কুটে ফিরে আসে বারে বার
ঘোলাটে চোখ দুটো ভিক্ষা চায় দু মুঠো আশার, বাঁধে বুক বেঁচে ওঠার তরে
বাতাস হয় ভারী, তবু সাক্ষী হতে চায় নবজাগরণের।
সমাপ্ত
পরের লেখা
-
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে
চোখের পাতায় জলের ফোঁটা, টিপ্ টিপিয়ে, Aditi Dey · কবিতা
-
বিকেলবেলা
আজ সারাদিন মেঘলা। মাঝ দুপুরে আকাশ থেকে ঝরে পড়া তীব্র দহনের বদলে মেঘের সামিয়ানায় ঘেরা আকাশ।... Rama Seth Dey · গল্প
-
জীবনের গান
পান কর ভাই ধীরে ও সুস্থে Swapan Chakraborti · কবিতা
-
সেই জানালাটা
খোলা ছিল জানালা; Ratnadeep Pramanik · কবিতা
পাঠকের মতামত
এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।