মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

নারীত্ব

৮ জানুয়ারি ২০১৭

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

শ্রাবণের গানে পড়ায় বসে না মন অহনার আজ বেলাজ হয়েছে লাজ চিলেকোঠাজুড়ে জোড়া শালিকের গান মাদক বাতাস আবশ করেছে প্রাণ

কাঙালের মতো কাকুতিমিনতি করে সুখানুভূতির রোমকূপবাহী ঘ্রাণ পথে জমা জলে ভাসিয়েছ সম্পান সানশেড থেকে টুপটাপ জল ঝরে

হাতের তালুতে বৃষ্টির ফোঁটা নিয়ে মনের চাতালে অলীক তুষারপাত অহনার আজ শীত-শীত করে খুব রোমষ বুকের উষ্ণতা ওকে টানে

কিছুতেই যেন পড়ায় বসেনা মন ।

~ নারীত্ব ~

সমাপ্ত
Sandip Mitra ★ সম্পাদকের পছন্দের লেখক

হাতপাখার লেখক · ৩টি লেখা · ২০১৭ থেকে

Sandip Mitra-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

৬টি
  1. SandipMitra ৮ জানুয়ারি ২০১৭

    অসংখ্য ধন্যবাদ আমার লেখা ছাপানোর জন্য । আসা করি আপনাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে । অনেকটা পথ একসাথে চলা যাবে । নতুন বছরের শুভেচ্ছা নেবেন ।

  2. অমিতাভ মৈত্র ৮ জানুয়ারি ২০১৭

    অনেকদিন পরে সন্দীপ মিত্র তাঁর কবিতায় মনকে বেশ নাড়া দিলেন। শব্দের রঙে সুন্দর এক কিশোরীর মিষ্টি মনের উন্মাদনাকে এঁকেছেন, আর তারিফ কুড়োলেন আমার মতো পাঠকদের।

  3. Hatpakha Magazine হাতপাখা ৮ জানুয়ারি ২০১৭

    Thank you very much for being with Hatpakha. We will wait for listen more from you. Wish you a wonder happy new year.

  4. Hatpakha Magazine হাতপাখা ৮ জানুয়ারি ২০১৭

    Thank you for your comment.

  5. Rimi Sarkar ১২ ফেব্রুয়ারি ২০১৭

    কোথায় লিখবো কবিতা পারছিনা তো বুঝতে, অর্ধ সময় কাটিয়া গেলো এটাই খুঁজতে খুঁজতে..

  6. SandipMitra ১২ ফেব্রুয়ারি ২০১৭

    কবিতা লেখো হৃদয়ে কবিতা গাছে গাছে টাঙিয়ে দাও কবিতা দেওয়ালে পাঁচিলে বনে বনান্তরে কবিতার মহোৎসব হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।