মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

পদাবলি - ৫

১৭ অক্টোবর ২০২০
মেঘলা আকাশের নিচে নদীর ঘাটে কলসি কাঁখে একজন নারী, দূরে বাঁশি হাতে কৃষ্ণমূর্তির ছায়া।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

এই অবেলায় কলসি কাঁখে

যাসনে রাধে নদীর কূলে

কালার বাঁশির গোপন জাদু

অবস করে মনের ঘরে

প্রলয় নাচন নেচে নেচে

ঘরের বাঁধন ছিঁড়বে

ঘর হারিয়ে পর ভুলিয়ে

আপনাকে তুই ভুলবি

থমথমে ওই আকাশ জুড়ে

ঈশান কোণে মেঘের ঘটা

বিদ্যুৎ বান হানার শেষে

আকাশ ভেঙে পড়ার নেশায়

অঝোর ধারায় পড়লে ধরায়

তখন কি তুই করবি

ঘর হারিয়ে পর ভুলিয়ে

আপনাকে তুই ভুলবি

যাসনে রাধে এই অবেলায়

মিথ্যে ছলা কলার দোহায়!

মনের ঘরে শিকল তুলে

আর কটা দিন কাটিয়ে দিলেই

দেখবি কানাই বাঁশি হাতে

ভৈরবী রাগ গাইবে

কবি জানে পাঠক জানে

সেদিন সবই জানবি রে তুই

সমাপ্ত

হাতপাখার লেখক · ১০টি লেখা · ২০১৭ থেকে

MITHU NIYOGI-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।