মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

সুখ

২২ মার্চ ২০২১
একটি মা ছোট ছেলেকে কোলে নিয়ে বসে আছেন, ঘরের আলো উষ্ণ।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

আমি নাকি দুষ্টু মাগো
অন্যেরা সব ভালো,
তবে কেন আমায় দেখে
তোমার চোখে আলো !
আমায় কেন আদর কর
মিষ্টি ছেলে বলে !
যখন তখন এসে আমায়
নাও গো কোলে তুলে !
আমি যদি দুষ্টু এত
দাও মা চুমা কেন !
চোখের আড়াল হলেই কাঁদ
হারিয়ে গেছি যেন।
আমি যখন লুকিয়ে থাকি
তোমার খাটের নীচে,
তখন কেন ডাক আমায়
চেঁচাও কেন মিছে !
আসল কথা সব ছেলেরাই
মায়ের কাছে দুষ্ট,
তবুও ত তাদের তরেই
মায়ের যত কষ্ট ।
কালু নীলু যতীন সতীশ
কিম্বা ন্যাড়া গবাই,
সবার মায়ের একই কথা
দুষ্টু যে একটাই।
সেটি হল নিজের ছেলে
বাকীরা সোনামানা,
তাঁর ছেলেটি উড়ছে যেন
গায়ে পাখীর ডানা।
তবুও ত’ সেই ছেলেটি
মায়ের চোখের মণি,
তার জন্যই কষ্ট যত
সহন করেন তিনি।
তাই ত’ মাগো তোমার কাছে
হইনা যতই পাজী,
এমন ছেলের মা হতে
তুমি সদাই রাজী।
আমিও তাই তোমার কোলে
যখন লুকাই মুখ,
তার থেকে পাইনে মাগো
অন্য কোথাও সুখ।

সমাপ্ত

হাতপাখার লেখক · ১৩০টি লেখা · ২০২০ থেকে

Swapan Chakraborti-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।