মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

সৈনিক

১৫ ফেব্রুয়ারি ২০২১
ত্রিরঙা পতাকা ও ফুলের মালায় সাজানো একজন সৈনিকের প্রতীকী ছবি।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

আমি সৈনিক,
এই আমার পরিচয়
আমি ছিলাম, আমি আছি এবং থাকব।
ভয় পেওনা, আমার বুকের উপর তেরাঙ্গা ও মালা দেখে
কেঁদনা আর, ভেবনা আমি চলে গেছি
আমি আছি তোমাদেরই মাঝে।
কুঁড়ি থেকে হয় ফুল,
আবার তা শুকিয়েও যায়
আবার জন্ম নেয় ফুল
হয়ত, তাদেরই মাঝে আমাকে খুঁজে পাবে।

আমি সৈনিক
আমি বীর
কখনো তিমির রাতে দুর্ভেদ্য জঙ্গলে,
কখনো হিমালয়ে শীত দগ্ধ বরফে
আমায় পাবে। আকাশে, জলে, তপ্ত বালুতে
আমি ছিলাম, আমি আছি এবং থাকব।

আমি সৈনিক
আমি অভয়
দুরন্ত-দুর্বার গতিতে আসা বুলেট্‌
আমি নিয়েছি আমার বুকে,
রক্ষা করতে আমাদের "মা" কে
মা গো, তোমার এই কোলে -
আমি ছিলাম, আমি আছি এবং থাকব।

সমাপ্ত

হাতপাখার লেখক · ৭টি লেখা · ২০২০ থেকে

Abeer Das-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।