মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

কবিতার জন্ম

১১ আগস্ট ২০২১
একটি নদীর ঘাট আর ছায়াময় জলের ছবি, যা স্মৃতি ও দূরত্বের কথা মনে করিয়ে দেয়।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

কেমন করে হবে এই কবিতার জন্ম ?
চোখ দুটো যেন জুড়িয়ে আসে ,
ভাবনাগুলো হোঁচট খায় ,
অক্ষরগুলো সব হয়ে যায় ওলট পালট ।

একদিন গাছগুলোকে
একগুচ্ছ তুলির মত মনে হয়েছিল ।
সমুদ্রের নীল কালি শুষে নিয়ে -
সেই তুলির টান দিয়েছিলাম
আমার পৃথিবীর বুকে ।
এঁকেছিলাম কত রঙিন স্বপ্ন ,
পাখিদের কলতানে গা ভাসিয়ে
হেঁটে গিয়েছিলাম প্রজাপতির ডানায় ভর করে।
মনের ঘরে খোদাই করে
বাসন্তী রঙে কবিতা লিখেছিলাম ...
তুমি মনে রাখোনি ....
যখন ডাক দিয়েছি তোমায় -
দেখি তোমার মনের ভেলা
বয়ে গেছে ...তির্ তির্ করে ...
চোরা স্রোতের টানে ,
নদীর অন্য পারে বাঁধানো ঘাটে...।

সমাপ্ত

হাতপাখার লেখক · ৪টি লেখা · ২০২১ থেকে

Sanchita Mondal-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।