মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ৬ নভেম্বর ২০২৬

হাতপাখা (hatpakha.com) আপনার গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এই পাতায় সহজ ভাষায় বলা হল আমরা কোন তথ্য রাখি, কেন রাখি, আর আপনি কী কী করতে পারেন। কোনও প্রশ্ন থাকলে লিখুন editor@hatpakha.com-এ।

শুধু পড়লে

লেখা পড়ার জন্য অ্যাকাউন্ট লাগে না, নাম বা ইমেলও চাওয়া হয় না। তবে যে-কোনও ওয়েবসাইটের মতো আমাদের সার্ভার নিরাপত্তার জন্য কিছু প্রযুক্তিগত তথ্য অল্প সময়ের জন্য রাখে — যেমন IP ঠিকানা, ব্রাউজারের ধরন আর কোন পাতা খোলা হয়েছে। এগুলো দিয়ে হ্যাকিং বা স্প্যাম আটকানো হয়, কাউকে চিহ্নিত করা হয় না।

কোন লেখা কত পড়া হচ্ছে

কোন লেখা কতবার পড়া হল, তা জানতে আমরা নিজেদের একটি ছোট গণনা ব্যবহার করি। কোনও লেখার পাতা কয়েক সেকেন্ড খোলা থাকলে আপনার ব্রাউজার শুধু লেখাটির নম্বর আর আপনি কোন ধরনের জায়গা থেকে এসেছেন (সার্চ, সামাজিক মাধ্যম, না হাতপাখারই অন্য পাতা) জানায়। আমরা রাখি শুধু প্রতিদিনের মোট সংখ্যা। এর জন্য কোনও কুকি লাগে না; আপনার IP ঠিকানা, অ্যাকাউন্ট বা যন্ত্রের কোনও তথ্য রাখা হয় না। একই পাঠককে দু'বার না গোনার জন্য একটি একমুখী সংকেত (যা থেকে IP ফিরে পাওয়া যায় না) আধ ঘণ্টা পর্যন্ত থাকে, তারপর মুছে যায়।

এ ছাড়া Google Analytics দিয়েও আমরা মোট হিসাব দেখি: কতজন পড়ছেন, কোন লেখা, কোন দেশ বা শহর থেকে, কোন যন্ত্রে, আর কোথা থেকে এসেছেন। এর জন্য Google কুকি রাখে। Google-কে আমরা শুধু পাতার ঠিকানা পাঠাই, ঠিকানার পরের কোনও গোপন অংশ (যেমন চিঠি বন্ধ করার লিংক) নয়; বিজ্ঞাপনের জন্য Google-এর বাড়তি তথ্য-সংগ্রহ (Google signals) বন্ধ রাখা হয়েছে। ছোটদের পাতায় Google Analytics থাকে না। ইউরোপ থেকে পড়লে আগে আপনার সম্মতি চাওয়া হয়। আমরা শুধু মোট সংখ্যা দেখি; কোনও একজন পাঠককে আলাদা করে চেনার চেষ্টা করি না।

সাপ্তাহিক চিঠি (নিউজলেটার)

চিঠি চাইলে আপনার ই-মেল (আর চাইলে নাম) রাখা হয়। ঠিকানাটি সত্যিই আপনার কি না জানতে একটি নিশ্চিত করার লিংক পাঠানো হয়; সেটায় না চাপলে কোনও চিঠি যায় না। প্রতিটি চিঠির নিচে এক ক্লিকে বন্ধ করার লিংক থাকে। যাঁরা হাতপাখায় লেখেন, তাঁরা মাঝে মাঝে লেখকদের জন্য চিঠি (পরের সংখ্যার বিষয়, প্রতিযোগিতা) পেতে পারেন; সেটাও এক ক্লিকে বন্ধ করা যায়, আর বন্ধ করলেও নিজের লেখার খবর আগের মতো পাবেন।

চিঠির লিংকে চাপলে আমাদের নিজের সাইটেই গুনে রাখা হয় কোন চিঠির কোন লিংকে চাপ পড়েছে, যাতে বুঝতে পারি পাঠকেরা কী পড়তে চান। চিঠি খোলা হলো কি না, আমরা তা দেখি না; চিঠিতে কোনও লুকোনো ছবি বা বাইরের নজরদারি নেই। কোনও ঠিকানায় চিঠি পৌঁছাতে না পারলে, বা কেউ স্প্যাম বলে জানালে, সেই ঠিকানায় আর চিঠি পাঠানো হয় না।

লেখা পাঠালে বা অ্যাকাউন্ট থাকলে

  • নাম ও ইমেল — লেখার সঙ্গে আপনার নাম ছাপার জন্য আর লেখা নিয়ে আপনার সঙ্গে যোগাযোগের জন্য। ইমেল ঠিকানা কখনও প্রকাশ করা হয় না।
  • লেখকের পরিচয় ও ছবি — আপনি দিলে, তবেই লেখক-পাতায় দেখানো হয়।
  • পাসওয়ার্ড — এনক্রিপ্ট করা অবস্থায় রাখা হয়; আমরাও তা দেখতে পাই না।
  • পাঠানো লেখা — প্রকাশিত না হলেও আমাদের কাছে থাকে, যতক্ষণ না আপনি মুছতে বলেন।
  • শংসাপত্র — আপনার লেখার শংসাপত্র দেওয়া হলে তার যাচাইয়ের একটি পাতা থাকে, যেখানে আপনার নাম, লেখার নাম আর তারিখ দেখা যায় (যাতে যে-কেউ শংসাপত্রটি আসল কি না মিলিয়ে নিতে পারেন)।

এআই-এর ব্যবহার

পাঠানো লেখা যাচাই (যেমন মৌলিকতা আর বানান) এবং সাজসজ্জার কাজে আমরা এআই-এর সাহায্য নিই। কোন লেখা প্রকাশ হবে, তা সবসময় একজন সম্পাদকই ঠিক করেন।

"লেখা পাঠানোর নিয়ম" আর "লেখা পাঠান" পাতার সহায়ক চ্যাটে কোনো প্রশ্নের উত্তর না মিললে প্রশ্নটি (নাম ও ইমেলসহ) সম্পাদকের কাছে যায়, যাতে তিনি ইমেলে উত্তর দিতে পারেন।

মন্তব্য করলে

মন্তব্যের সঙ্গে আপনার দেওয়া নাম প্রকাশিত হয়; ইমেল ঠিকানা প্রকাশিত হয় না। কোনও মন্তব্য আমরা "পাঠকের চিঠি" হিসেবে আলাদা করে তুলে ধরতে পারি — আপনি না চাইলে জানালেই তা আর তুলে ধরা হবে না।

কুকি

  • প্রয়োজনীয় কুকি — লগ-ইন অবস্থা মনে রাখা আর ফর্মকে নিরাপদ রাখার জন্য। এগুলো ছাড়া সাইট ঠিকমতো চলে না।
  • বিজ্ঞাপনের কুকি — পত্রিকার খরচ চালাতে আমরা Google AdSense-এর বিজ্ঞাপন দেখাই। Google ও তার সহযোগীরা কুকি ব্যবহার করে আপনার আগের ব্রাউজিংয়ের ভিত্তিতে বিজ্ঞাপন দেখাতে পারে। আপনার পছন্দমতো বিজ্ঞাপন বন্ধ করতে পারেন Google-এর বিজ্ঞাপন সেটিংসে। Google কীভাবে তথ্য ব্যবহার করে, তা জানতে দেখুন Google-এর নীতি।

কার সঙ্গে তথ্য ভাগ হয়

আমরা কারও কাছে আপনার তথ্য বিক্রি করি না। সাইট চালাতে যাঁদের পরিষেবা লাগে, শুধু তাঁরাই প্রয়োজনমতো তথ্য পান: ওয়েবসাইটের সার্ভার ও অ্যাকাউন্টের ই-মেল (Hostinger), চিঠি পৌঁছে দিতে Amazon Web Services (Amazon SES), কোন লেখা কতজন পড়ছেন বুঝতে Google Analytics, নিরাপত্তা ও গতির জন্য Cloudflare, বিজ্ঞাপনের জন্য Google, আর লেখা যাচাইয়ের কাজে এআই পরিষেবা। আইনত বাধ্য হলে কর্তৃপক্ষকে তথ্য দিতে হতে পারে।

আপনার অধিকার

আপনার কোন তথ্য আমাদের কাছে আছে জানতে চাইলে, ভুল তথ্য ঠিক করতে বা অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলতে চাইলে editor@hatpakha.com-এ লিখুন। প্রকাশিত লেখা সরাতে চাইলেও একই ঠিকানায় জানান।

ছোটদের জন্য

অনূর্ধ্ব ১৮ বছর বয়সিরা অভিভাবকের সম্মতি নিয়ে লেখা পাঠাবেন বা অ্যাকাউন্ট খুলবেন।

নীতিতে বদল

এই নীতি বদলালে এই পাতায় তারিখসহ জানানো হবে। বড় কোনও বদল হলে অ্যাকাউন্টধারীদের ইমেলেও জানানো হবে।