মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

কোভিডের ইতি।

৭ ডিসেম্বর ২০২০
মুখে মাস্ক পরা একজন মানুষ, পেছনে ঝাপসা শহরের আলো।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

কারো জিভে স্বাদ নেই কারো নাকে গন্ধ,
কেউ বলে শ্বাসটাই হয়ে গেল বন্ধ,
কারো বুকে কফ জমে হল জোর হাঁপানী,
কারো গায়ে খুব জ্বর তার সাথে কাঁপুনি।
হাতে পায়ে যন্ত্রণা মাথা জুড়ে ব্যাথা,
কেউ হয় অজ্ঞান মুখে নেই কথা।
বুকের বেদনা সাথে পেট দেয় ছেড়ে,
চর্মরোগেতে সারা দেহ যায় ভরে।
কি অসুখ এসেছে হায় পৃথিবীটা জুড়ে,
ছোট থেকে বড় দেখি কারোকে না ছাড়ে।
সাথে যদি রক্তেতে চিনি থাকে বেশী,
নামে ওঠে রক্তের চাপ যত খুশী,
সংগে হৃদয় মাঝে যদি থাকে ক্ষত,
তাহলেই ভয়াবহ কোরোনার গুঁতো।
লক্ষ লক্ষ লোক হারায়েছে প্রাণ,
কবে যে বেরুবে টীকা-মুস্কিল আসান !
কিন্তু ব্যবসাও চলছে যে কত রকমারী,
কেউ খায় লুটেপুটে টাকা কাঁড়ি কাঁড়ি।
কারো বা যাচ্ছে প্রাণ কেউ হয় নি:স্ব,
মহামারী ভয়ে হায় কাঁপে সারা বিশ্ব।
তারই মাঝে যত আছে দুষ্টের দল,
মাথায় ঘুরছে শুধু কপটতা ছল।
ঠকিয়ে আর্তজনে হয় সবে ধনী,
মানুষের বেশে যত বিষধর ফণী।
জীবন দুর্বিষহ দুহাজার বিশে,
রক্ষা কি পাব মোরা আসছে একুশে !
চীন থেকে আমদানি জীবাণুটা জানি,
প্রাণ নিয়ে দিনরাত করে টানাটানি।
রক্তটা চুষে খায় জীবন বেহাল,
তার ফাঁকে কেউ দেখি ফুলে ফেঁপে লাল।
ব্যবসার সাথে মিশে গেছে রাজনীতি,
জানি না কবে যে হবে কোভিডের ইতি।

সমাপ্ত

হাতপাখার লেখক · ১৩০টি লেখা · ২০২০ থেকে

Swapan Chakraborti-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।