জীবন নদী
ছবি: এআই-এর সাহায্যে আঁকা
জীবনের নদী মরনের তরী প্রকৃতির সাথে সাথে ঘটে দিনরাত জীবনের পাঁচসাত সময় ধারার বেগে; জীবনের গড়া জীবনের ভাঙা তবু প্রেম ভালোবাসা জীবনের ধারা মরনের খেয়া প্রকৃতির আশা । এই নিয়ে বয়ে চলে জীবনের নদী আপনার তরী ।।
স্তব্ধতা এসে অন্ধকারে মিশে নিঝুম প্রকৃতি চঞ্চল করে মন হৃদয়ের ঝন ঝন ভাঙা গড়া স্মৃতি; উত্তাল ঢেউ কাছে নেই কেউ হৃদয়ের ছোট্ট আশা কাছে নিয়ে আমি যেন এক তরী সে যে প্রেম ভালোবাসা । এই নিয়ে বয়ে চলে জীবনের নদী আপনার তরী ।।
আষাঢ়ে বাতাসে একাকী বসে অঝোরা পৃথিবী কম্পিত হৃদয়ে স্তব্ধতা বয়ে নিশ্চুপ আমি; হাল ধরে আমি হাল ছেড়ে আমি হালায় একাকী তবু আমি শক্ত তবু আমি স্তব্ধ নিয়তির সাথী । এই নিয়ে বয়ে চলে জীবনের নদী আপনার তরী।।
আমি যদি কবি আমি তবে ভাবি স্বপ্ন জীবন মোর আমি যদি প্রেমি তবে ভালোবাসি বাসনা জীবন ঘোর; আমি যে আমি জীবনের নদী বাস্তব জীবন স্রোত জীবনের গড়া জীবনের ভাঙা ক্ষনিকের শ্লোথ । এই নিয়ে বয়ে চলে জীবনের নদী আপনার তরী ।।
হাতপাখার লেখক · ৯টি লেখা · ২০১৪ থেকে
সুমন কুমার সাহু এর ছেলে বেলা কেটেছে নিয়ম মাফিক পড়া ও খেলার মধ্যে । " আমি ছোট্ট বলে একলা ঘরে , পথের পানে চাই /বাইরে যাওয়া মায়ের মানা ,পড়ার ঘরে ঠাই ".-এক কোথায় এই ছিল তাঁর ছেলেবেলা । তবু তিনি দুষ্টু ই ছিল। বাড়ির ছাদ ও জানালা ছিল কবিতার হাত ছানি । তখন থেকে কবিতা লেখা । তিনি আবৃত্তি করে অনেক পুরস্কারেও ভুষিত হয়েছেন । প্রথাগত বিদ্যায় স্নাতকোত্তর পেরিয়ে এখন সরকারী আধিকারিক পদে কর্মরত । নতুন প্রযুক্তির সাথে হাত মিলিয়ে ইন্টারনেটে কবিতা লেখেন । নিজের ফেসবুক পেজ “কবিতা তোমাকে” । এবং সমসাময়িক বিভিন্ন ই-মাগ্যাজিন ও প্রিন্ট ম্যাগাজিন এও লেখা প্রকাশিত হয়েছে ।
সুমন কুমার সাহু-এর সব লেখা →
পাঠকের মতামত
এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।