মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

ঝক্কি

১৮ এপ্রিল ২০২১
একটি বীণা ও একটি সোনার ঘড়া পাশাপাশি রাখা, যা সরস্বতী ও লক্ষ্মীর তুলনা বোঝায়।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

বিদ্যাবতী সরস্বতী থাকেন অনেক দূরে,
তাঁরে পাওয়া নয়কো সহজ-ঘাড় ভাঙে যে পড়ে।
আর মা লক্ষ্মীর নিবাস মোদের ঠাকুর ঘরের মাঝে,
তাঁর স্থাপনা দেবীঘটে সকল পূজার কাজে।
সবেতে তাঁর নামটি করি-রাখতে তাঁরে তুষ্ট,
রুষ্ট হলেই কষ্ট করাল-বলে দিলেম স্পষ্ট।
সরস্বতীর আরাধনা করেও প্রতিদিন,
তার নাগাল পায় কজনা-এক দুই কি তিন !
আর মা লক্ষ্মীর আরাধনা শুধুই বিষুতবারে,
তাতেই তিনি খুশী হয়ে দেন দুহাত ভরে।
সরস্বতীর সাধনাতেও আসতে পারেন তিনি,
লক্ষ্মীমায়ের নেই অহং-মনে সোনার খনি।
কিন্তু সরস্বতীর বড়ই গুমোর-মেজাজ ভারী চড়া,
অন্য কোন দেবীর পূজায় তাঁর ভরে না ঘড়া।
তাঁকে বোধ হয় তুষ্ট করা শিবেরও অসাধ্য,
কিন্তু মা লক্ষ্মী-আমরা সবাই তাঁর যে অতি বাধ্য।
তাই সব বিষয়ে তিনিই আসেন-সক্কলে হই লক্ষ্মী,
সরস্বতী-তাঁকে পাওয়া সত্যি বড় ঝক্কি।

সমাপ্ত

হাতপাখার লেখক · ১৩০টি লেখা · ২০২০ থেকে

Swapan Chakraborti-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।