কবিতা ১ মিনিট পড়া
ঝরা পাতা
ক'দিন পরেই আসছে শীত;
শুরু হবে পাতা ঝরা,
তাই বুঝি বৃক্ষরা সব;
রয়েছে মনমরা।
বৃক্ষকে সব পত্রগুলি
করছে আলিঙ্গন,
বোঝাতে তার দুঃখটাকে
আসছে বিদায়ক্ষণ।
বলে, ওগো বৃক্ষ তুমি
হেসে দাও বিদায়,
নুতন হয়ে আসবো ফিরে;
হয়ে কিশলয়।
ফিরে এসে, ফুলে ফলে
ভরিয়ে দেব ডালপালা,
হাসি মুখে দাও বিদায়,
এবার যাবার পালা।
ঝরা পাতার কান্না কি কভু
শুনেছো কান পেতে?
অনেক কিছু বলে যায় সে
চলে যেতে যেতে।
~ ঝরা পাতা ~
সমাপ্ত
“শীতের লেখা” সংকলনের লেখা
পরেরটি: শীতাতঙ্ক (পর্ব ১ )
হাতপাখার লেখক · ২২টি লেখা · ২০১৫ থেকে
একজন গৃহবধূ। শখ বিভিন্ন ধরনের কবিতা লেখা এবং গান শোনা।
Rina Acharya-এর সব লেখা →পরের লেখা
-
অন্য জীবন : প্রথম পর্ব
তখন বিকেল সাড়ে পাঁচটা। একটি ঝকঝকে শপিংমলে শপিং করছিল একজন কমবয়সী সুন্দরী বিবাহিতা যুবতী।... Rina Acharya · গল্প
-
কোনজন তুমি
দূর এই পৃথিবী থেকে, Ratnadeep Pramanik · কবিতা
-
জীবনের গান
পান কর ভাই ধীরে ও সুস্থে Swapan Chakraborti · কবিতা
-
ইচ্ছে।
ইচ্ছে হতে ছোট আবার, Swapan Chakraborti · কবিতা
পাঠকের মতামত
এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।