মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
গল্প ১ মিনিট পড়া

তেলেভাজা

৩০ আগস্ট ২০১৮
বৃষ্টিভেজা জানালার পাশে একটি ছোট ছেলে চুপচাপ বসে আছে, পেছনে টিনের চাল।

অনবরত বৃষ্টি চলছে কদিন ধরে। ছেলেটা গত তিন ধরে জ্বরে ভুগছে। তখনই গা গরম তখনই আবার একদম ঠাণ্ডা। বেশি তোয়াক্কা করে নি খোকনের বাবা মা। ভেবেছিল ঠান্ডা লেগে হয়তো খোকনের জ্বর এসেছে।

এত বৃষ্টিতে তাদের বাড়ির টিনের চাল ফুটো হয়ে ঘরে জল ঢুকছিল। খোকনের বাবা গোপীনাথবাবু কোনোরকমে সেই ফুটো বন্ধ করেছিল। তিনি একটি ছোটো ব্যাবসা করেছিলেন সেটাও বেশিদিন টিকল না। এখন একটি মুদিখানা চালান। তাও খুব একটা উপার্জন হয় না।

খোকনের বয়স দশেক হল। এই কিছুদিন ধরে সে কিছু মুখে দিতে পারেনি। সব খাবারই তার তেতো লাগছিল। অবশেষে একদিন মেঘ শান্ত হল। সকালের আকাশ রোদে ঝলমল করছে। খোকনের শরীরটাও সেদিন বেশ ভাল ছিল। মায়ের কাছে সে জেদ ধরলো তেলেভাজা খাওয়ার।

কিন্তু হাই! বাড়িতে যে এক ফোঁটাও তেল নেই। না আছে তেল কেনার টাকা। ছোট ছেলে খোকন কোনো কথা মানতেই চাইল না। শেষে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পরে। সন্ধ্যে নামতেই মেঘ আগের থেকেও ভয়ংকর হয়ে উঠল। ঝমঝম করে বৃষ্টি নেমে এল। খোকনের জ্বরও আবার এল। রাত বাড়ার সাথেই খোকনের জ্বরও বাড়তে লাগল। আগুনের মত গরম হয়ে গেল তার গা। সারারাত ধরে জলপট্টি দিল খোকনের মা।

কিন্তু জ্বর নামল না। ভোরের আলো ফুটতেই খোকনের জ্বর নামল। অনেকবেলা হলেও খোকন ঘুম থেকে উঠল না। কান্নাকাটি শুনে লোকজন ছুটে এল। কিন্তু ছোট্ট খোকন পাড়ি দিয়েছে ঘুম পাড়ানির দেশে যেখানে না থাকবে ফুটো টিনের চাল, না থাকবে তেলের অভাব,না থাকবে কোনো দারিদ্র্য। সেই সুখের স্বর্গে খোকনের মতো অনেক ছেলেই খেতে পাবে তেলেভাজা।

~ তেলেভাজা ~

সমাপ্ত
“বর্ষার কবিতা ও গল্প” সংকলনের লেখা পরেরটি: আষাঢ় এল ফিরে

হাতপাখার লেখক · ২টি লেখা · ২০১৭ থেকে

Chatterjee Mousumi1998-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।