মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

দিনলিপি

১২ ফেব্রুয়ারি ২০১৬

আজও খেলেছি আমরা অন্য পাতায় নতুন চালচিত্রে,
চিত্রনাট্যে ভুল ছিল বড় বেশী,
আজ বুঝতে পারছি কবিতা লেখাটা কত জরুরী ছিল।
পদবী পাল্টানোর সাথে সাথে মাথাচাড়া দ্যায় প্রাপ্তবয়স্ক যন্ত্রণারা,
আতিশয্যে ভেসে যায় সময়ের দায়।
সাময়িক অভিঘাতে পানপাত্র চুরমার করে ছুঁতে আসে অভিযোগী কাঁচেরা,
কবির কাছে বন্দুকের মূল্য অপার।
অপারগ মূল্যবোধে বাস্তিল ভাঙছ যারা অ্যাড্রিনালিনের খোঁজে
পালিয়ে যাও গর্ভ মুছতে আজ ---
আমি আমি আমি আমি
তোমার গেলাসের ফাটল ধরা ভাঁজ।।
~ দিনলিপি ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ২টি লেখা · ২০১৬ থেকে

Sreejita-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।