দুর্গাপূজা ১৪২৭
শরতের সাদা মেঘের ভেলা আকাশে ভেসে বেড়াচ্ছে,
সুনির্মল শিউলি ফুলের সুবাস চারিদিকে।
শরতে কাশ ফুলের মেলা আর শিশির ভেজা দূর্বা।
মাতৃশক্তির সূচনায় অবসান হয় পিতৃপক্ষের, মহিষাসুর হয় বধ।
দেবীপক্ষের সুপ্রভাতে উমার আবির্ভাব মর্তলোকে।
চারিদিকে আনন্দ সজ্জায় সজ্জিত হয় ধরিত্রী।
মন্দির প্রাঙ্গন পূজা মন্ডপ উদ্ভাসিত হয় রঙিন আলোয়।
আকাশে বাতাসে দিগ্বিদিকে অনুরিত হয় ঢাকের বাদ্দি ।
বেজে ওঠে শঙ্খ ধ্বনি উলুধ্বনি কাঁসর ঘন্টা।
ষষ্ঠীতে নবপত্রিকা প্রতিস্থাপন, সূচনা হয় দুর্গাপূজার
রাগ দ্বেষ ঘৃণা ভুলে জমায়েত হয় সকলে নতুন পোশাক সাজে।
পূজার মণ্ডপে ভিড় জমে সপ্তমীতে।
অষ্টমীতে সন্ধি পূজার আরাধনা
একশত আট প্রদীপ হাতে পুষ্পাঞ্জলিতে মেতে ওঠা।
ঘরে ঘরে ভোগ লুচি-মিষ্টি খিচুড়ি আর পান্তুয়ায় ।
বাঙালী মানেই পেটপুজো আর গল্পের আড্ডায়।
নবমীতে ধুনুচি নাচ আর কুমারী পূজোর রীতি
বাঙালী কি কখনো ভুলতে পারে সেই আবেগমাখা স্মৃতি।
দশমীতে মায়ের বিদায়, দুঃখ মনেই তবুও খেলবে সিঁদুর সবাই।
প্রার্থনা করি মা তোমার সন্তানদের রাখো সুস্থ।
দারিদ্র জড়া দুঃখ হোক দূরীভূত।
মাতৃরূপিণী মৃন্ময়ী চিন্ময়ী তোমার রূপের ঝলক
প্রার্থনা মা তোমার কাছে শান্তিধারায় বর্ষিত হোক এই মর্ত্যলোক।
পরের লেখা
-
আমেরিকার হ্যালোইন আর বাঙালির ভূতচতুর্দশী
আমেরিকায় আছি বেশ কয়েক বছর হয়ে গেল। ইতিমধ্যে বেশ কয়েকটা হ্যালোইনও দেখেছি। আমেরিকা আসার... Sangita saha · গল্প
-
আগমনীর কান্না
আগমনীর কান্না। Swapan Chakraborti · কবিতা
-
নবরাত্রির মাহাত্ম্য কথা
নবদুর্গা নবদুর্গা সবাই বলেন শুনি, Swapan Chakraborti · কবিতা
-
সভ্যতার বিজয়া
ধবধবে সাদা চাদরে মোড়া SWARUP GHOSH · কবিতা
পাঠকের মতামত
এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।