মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

পতিতালয়ে বিজয়া

২৮ অক্টোবর ২০২০
ঝাপসা আলোয় একজন নারী জানালার পাশে বসে আছেন, পিছনে দুর্গা প্রতিমার বিদায়ের আভা।

ভোরের পাখির ডাকে ডাকে,
ভাঙল ঘুম সকাল রোদে;
আজকে মায়ের বিদায় বেলায়,
কাঁদছে জয়া মা ফিরবে বলে।
জয়া যে আবার হবে একা,
থাকবে না যে আর তার মা;
এই কটা দিন দুঃখ ভুলে,
ছিল সে মায়ের আঁচল ধরে।
আজকে মায়ের ভাসান শেষে,
আবার শুতে হবে তাকে;
ফিরতে হবে সেই পালঙ্কে,
যেটাকে সে ঘেন্না করে চির বিদ্রোহে।
শাড়িটা তার নামানো নীচে,
ঝড়ছে ঘাম শরীর থেকে;
আজ যে বাবুর বায়না ভারী,
তাই কষ্ট করতে হচ্ছে বেশী।
মনটা ওর থাকে না হেথায়,
থাকে না ওর নিজের শরীর;
দিনের শেষে দুই পয়সা,
নেইকো মান সমাজ পরীর।
হঠাৎ আজ মনের দ্বিধায়,
বাবু যখন চাইল সুখ;
মানের টানে ধরল ত্রিশূল,
দেখল সমাজ তার দুর্গা রূপ।

সমাপ্ত

হাতপাখার লেখক · ১৮টি লেখা · ২০২০ থেকে

আমি লিখতে ভালোবাসি। লিখতে ভালো লাগে, তাই লিখি আবোল-তাবোল। I love to write. As I like to write, I write 'nonsense'.

SWARUP GHOSH-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

১টি
  1. Suvajit Paul ৮ ফেব্রুয়ারি ২০২১

    Last er 4 line valo hoyeche khub

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।