মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

পদাবলী - ৭

২০ অক্টোবর ২০২০
যমুনা তীরে বাঁশি হাতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণের একটি শিল্পিত ছবি।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

এই বাঁশিতে যে সুর বাজে সে সুর আছে জগত জুড়ে

যমুনা তীরে কুঞ্জ বনের বালুকনায় লতায়-পাতায়

সব খানেতে জড়িয়ে আছে ছড়িয়ে আছে ঘাসে ঘাসে

মিশে আছে সবার মনে যে মনের ভার বইছ তুমি

একলা একা সঙ্গোপনে মিছে বালির বাঁধ রচনে

দ্বিধার আকাশ মেঘলা হলেও বৃষ্টির সার নেই যে তাতে

ময়ূর জানে মেঘের সৃজন চাতক জানে তার পরিণাম

কূলবধু কূলের বালা মিথ্যে তোমার পুতুল খেলা

খেলার শেষে কুলুঙ্গিতে সাজিয়ে রেখে খেলনা বাটি

আকাশপানে তাকিয়ে দেখো কি বলতে চায় সন্ধ্যাতারা

চুপি চুপি প্রশ্ন কোরো কালপুরুষের কুকুরটাকেও

বলবে সবাই বর্ষা শেষে কদম ডালে ঝড়ের দাপট

টই-টম্বুর খাল-বিলও আজ পদ্মের ভার বইতে নারে

বলছে সবাই হতাশ হয়ে, ও পোড়া মন! আসবে কবে?

সমাপ্ত

হাতপাখার লেখক · ১০টি লেখা · ২০১৭ থেকে

MITHU NIYOGI-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।