মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

পূরোনো একটি গল্প

১৩ ডিসেম্বর ২০১৭
ধূসর রঙের পুরোনো ছবির ফ্রেম, পাশে একটি গিটার আর ভাঁজ করা খবরের কাগজ।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

কাল রাতে পাশ ফিরে হঠাৎ দেখি তুই...
সেই তোর দুষ্টু হাসি আর গিটার নিয়ে গান…
হাত বাড়িয়ে ইচ্ছে হলো আবার তোকে ছুঁই….
তোকে দেখিনি বছর কুড়ি হবে …
কলেজে সেই শেষ দ্যাখা,
ফেসবুক এ তোর ফটো দেখেছি তবে…
নভেলের পাতার মতন সাজানো সব ছবি…
আজ নিউ ইয়র্ক কাল ফ্রান্স…
বলেছিলাম না তুই অনেক বড় গায়ক হবি?
নতুন নতুন গল্প গুলো ভালোই তৈরী হলো…
আমার একটি ছেলে হয়েছে…
হয়েছে প্রচুর পাকা চুল…
দুপুর গুলো একাই কাটে, বর অফিসে …
ছেলের তখন স্কুল!
পেপার নিয়ে ক্রসওয়ার্ড এর শব্দে খুঁজি …
ক্ষাণিক্ষনের সুখ!
আজ সকালে পেপার খুলেই চোখে পড়লো …
স্বপ্নের মত অদ্ভুত, আবার তোরই মুখ...
ফ্রন্ট পেজ এক্কেবারে,আধুনিক গান নিয়ে চর্চা,
তোর মনের কথা জানতেও এখন নাকি প্রচুর খরচা!
"পুরোনো একটি গল্প " তোর নতুন গানের নাম...
সময়ের ধ্বংস স্তূপ, কিনে শুনতে গ্যালেও দাম ...
সবই কিনতু গল্প ছিল না রে ? অন্য কোনো বই,
মানুষগুলোও অন্য ছিল, সেই মানুষ আর কোই

~ পূরোনো একটি গল্প ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ২টি লেখা · ২০১৭ থেকে

Anamika-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।