মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

বাকিটা ব্যক্তিগত

২২ মে ২০১৭

(১)
ওগো প্রেম,
আছো নাকি অপেক্ষায় আজ?
সময়ের অসময়ের জল বয়ে চলে যে নদী
কেন জানি আজ তার কথা খুব মনে পড়ছে।
ইচ্ছে করছে গিয়ে দাঁড়াই তার বালুকাবেলার উপরে।
যাবে প্রেম?
একসাথে স্রোত দেখব পাশাপাশি দাঁড়িয়ে।
(২)
কোথায় আর নিয়ে যাই বলো?
এই যে চড়াই-উতরাই
তার মাঝে মাঝে
এঁকে বেঁকে ধুলোর পথ গেছে চলে।
দুপাশে বনানী আর
পথ হারানোর হাতছানি!!
যদি জ্বলে ওঠে দাবানল,
যদি যায় সব তছনছ হয়ে?
(৩)
ক্ষতি নেই,
ক্ষত থাকবে শুধু
তোমার-আমার পাঁজরের ভিতর।
আর থাকবে অগুনতি মানুষের ঢল।
আমাদের উপত্যকায়
এর চেয়ে বড় স্বপ্ন হয়না জানো।
যাবে তুমি,
সেই স্বপ্নকে ছুঁতে?
(৪)
তবে তাই হোক,
যদি পাই আলো আলো ডানা দুটো
তবে সব পুরে ছাই হোক,
কিংবা জোৎস্না হোক
মন চায় যদি।
একা একা নদী বয় ওই
চলো তার অনিশ্চয়তার সঙ্গী হয়ে উড়ি।
চলো হাতে রাখি হাত,
চোখে থাক মায়াবী কোলাজ,
ক্যালাইডোস্কোপ,তুবড়ি।
চলো যাই,
অনিশ্চয়ের দিকে।

~ বাকিটা ব্যক্তিগত ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ৩টি লেখা · ২০১৬ থেকে

Samik Mukherjee-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।