মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

বিকালের সাথে কথা

১৫ জুন ২০১৫

একটা আনমনা বিকালের সাথে দেখা হতেই – প্রশ্নটা সেই করলো; কেমন আছো? আসলে কেমন আছো কথাটা অবান্তর; আমার ভালোলাগার জানালাগুলি ঠিক আমার পছন্দ নয়, খারাপ লাগা গুলো রোজ রাতে আমার পিছনে ধাওয়া করে। তাই, বললাম সবাই ভালো আছে। সত্যি, সবাই ঠিক ভালো আছে? আমার প্রিয় তালগাছ, বিকালের রোদ মাখা পলাশ বন; অথবা, পুরানো পাড়ার মেঘ উড়িয়ে দেওয়া কাছের জন। রাজ ডাঙার মোড়, বিলাস দার চায়ের দোকানের ভাঙা ছাদ পুরানো ডাইরির পাতা উল্টে; তোমার চিঠির, শেষ ক্ষণের চাঁদ। সত্যি, ভালো আছে? কেউ উত্তর দেয়নি। আমি সবার কাছে জানতে চেয়ে ছিলাম বারবার জানতে চেয়েছিলাম; কেউ উত্তর দেয়নি। সবাই তোমার কথা বলল, হে বিকাল তোমার মতন বিষণ্ণ হাসি তাদের ঠোঁটে, চোখে, রাত নামার প্রস্তুতি কেউ বলেনি- ভালো আছি।

তবুও রোজ আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলি – ভালো থেকো। ভালো থেকো। ভালো থেকো।

~ বিকালের সাথে কথা ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ৪টি লেখা · ২০১৫ থেকে

Dipankar-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।