মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

বেশ হতো

১৮ অক্টোবর ২০১৭
সকালের মিঠে রোদে একটি নির্জন সমুদ্রতীর, দূরে উড়ে যাওয়া পাখির ছবি।

বেশ হতো,
যদি সকালের মিঠে রোদ গায়ে মেখে
কোনো এক ভিন দেশে চেনা পথে হারাতাম নিজেকে
বেশ হতো, পাখীর গানের মানে খুঁজলে
সাগর পারে বসে উত্তাল ঢেউ গুনলে
বেশ হতো, যদি আগুন হয়ে জ্বলে উঠতাম একদিন
বেশ হতো, যদি প্রদ্বীপ এসে দিয়ে যেত আলাদিনের জিন
খোলা আকাশে উড়ে বেড়ালে, বেশ হতো
বেশ হতো, যদি চিন্তা গুলো এখানেই শেষ হতো
বেশ হতো, রাতটা দিন আর দিনটা রাত হলে
না জানি তা কেমন হতো ভবিষ্যতটা আগে চলে এলে
বেশ হতো, আরো যদি পেতাম ফিরে ছেলেবেলাটা আবার
বেশ হতো, যদি বয়সটা এক হয়ে যেত সবার
বেশ হতো, যদি ভারত গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে আসত গোরা
ধন্য হতো এই সৃষ্টি, ধন্য বসুন্ধরা
হারিয়ে নিজেকে খুজলে,
না জানি তা কেমন হতো
হয়তো বা বেশ হতো
হয়তো বেশ হতো

~ বেশ হতো ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ১টি লেখা · ২০১৭ থেকে

agni256-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।