মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

ভালবাসা বনাম ঘৃণা

৩১ অক্টোবর ২০১৫

এক ঘরেতে বাস দুভাইয়ের ভালবাসা আর ঘৃণা, ভালবাসা করে পরকে আপন পর করে শুধু ঘৃণা। ভালবাসা দেখায় স্বপ্নমধুর ভালবাসা বাঁধে ঘর, ঘৃণা এনে দেয় শুধু বিদ্বেষ, জীবনে আনে ঝড়। ভালবাসা দিয়ে হিংস্র জীবও হয় যে বশ ও শান্ত, ঘৃণা করে শুধুই ধ্বংস জাগায় ধারনা ভ্রান্ত। ভালবাসা বাঁধে মায়ার বাঁধনে ঘৃণা এনে দায় বিচ্ছেদ, হাসি আর গান আনে ভালবাসা ঘৃণা দায় শুধু খেদ। ভালবাসা আর ঘৃণা দুয়েরই অসীম শক্তি, ঘৃণাকে তবু চায়না লোকে ভালবাসাতেই ভক্তি। এত ভিন্ন স্বভাব তবুও একই দেহেতে ঘর। সর্বদাই ঘৃণা হারে, ভালবাসাই বিধাতার বর।

~ ভালবাসা বনাম ঘৃণা ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ২২টি লেখা · ২০১৫ থেকে

একজন গৃহবধূ। শখ বিভিন্ন ধরনের কবিতা লেখা এবং গান শোনা।

Rina Acharya-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।