কবিতা ১ মিনিট পড়া
মনে পড়ে
এমন শ্রাবণ দিনে তোমার কথা পড়ে মনে, ঝিরিঝিরি বইলে হাওয়া হৃদয়ে তোমার আসা যাওয়া। আকাশ ভরা তারার পানে চেয়ে, মন চলে যায় তোমার কাছে; ভাবের ডিঙি বেয়ে। পূর্ণিমার ঐ চাঁদের আলোয় রূপোলী জগৎ-সারা, তোমার কথা পড়ে মনে, হই যে পাগলপারা। শরতের ঐ নীল আকাশ আর শিউলির সুবাসে, তোমার কথা পড়লে মনে, দু'নয়ন জলে ভাসে। দুর্গাপূজায় বাজলে ঢাক, আনন্দে সব মাতে, হৃদয় যে মোর ব্যথায় ভরে, আজ নেই তুমি সাথে। তুমি নাইবা বাসলে ভালো, নাইবা রাখলে মনে, তোমার স্মৃতিগুলি রেখেছি আজও- হিয়ার মাঝে গোপনে, সযতনে।
~ মনে পড়ে ~
সমাপ্ত
“বর্ষার কবিতা ও গল্প” সংকলনের লেখা
পরেরটি: এক অনন্য ভালোবাসা
হাতপাখার লেখক · ২২টি লেখা · ২০১৫ থেকে
একজন গৃহবধূ। শখ বিভিন্ন ধরনের কবিতা লেখা এবং গান শোনা।
Rina Acharya-এর সব লেখা →পরের লেখা
-
নীরব বেদনা
স্বর্ণালি ছুটছে...। প্রাণপণে ছুটছে...। ওই তো দেখা যাচ্ছে আকাশকে...। স্বর্ণালি ডাকছে- "...আ... Rina Acharya · গল্প
-
কোনজন তুমি
দূর এই পৃথিবী থেকে, Ratnadeep Pramanik · কবিতা
-
জীবনের গান
পান কর ভাই ধীরে ও সুস্থে Swapan Chakraborti · কবিতা
-
ইচ্ছে।
ইচ্ছে হতে ছোট আবার, Swapan Chakraborti · কবিতা
পাঠকের মতামত
এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।