মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

শেষের পাতায়

২৫ জানুয়ারি ২০১৬

যেদিন স্বপ্ন দেখা মিথ্যে ছিঁড়ে সত্যি খুঁজে পাবো, আবার ডাকবো আমি তোমায়। যেদিন কলেজ ফেরত বিকেল শেষে রাস্তা কোনে তাকাবো, আবার খুঁজবো আমি তোমায়। চিনতে কি পারবে আমায়? দুষ্টুমিতে খাটের কোনায়, সেই মিথ্যে মিথ্যে খেলায়! আর পূজোর সন্ধ্যে বেলায়, রিক্সা করে ভিড়ের মাঝে, আবার আগলে রাখবো তোমায়। আবার ধৈর্য ধরে শুনবো, নাম না জানা সিরিয়ালের সেই টুকরো টুকরো গল্প আবার বলবে যখন আমায়! যখন অন্ধকারে চুপি চুপি, টুয়ার সাথে খেলবো বলে, ফাঁকি দেবো তোমায়! আবার বকবে কিন্তু আমায়! পূজোর দিনে নতুন জামায় সাজবো যখন আমি, আবার দেখবে তুমি আমায়। আর সেই পটলের দোরমায়! কখন দুপুরের ভাতে ফুরিয়ে গেছে, মুঠো মুঠো স্মৃতির মাঝে, উল্টে পাল্টে তোমার শাড়ীর ভাঁজে, শুকনো শুকনো বিকেল বেলায়, আবার চাইবো আমি তোমায়!

শেষের পাতায়

~ শেষের পাতায় ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ৫টি লেখা · ২০১৬ থেকে

I am the student of B.tech in Computer Science. Writing is my hobby and my passion is singing. I even like to paint in my leisure time. This is my little decorated world.

Rituparna Sengupta-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।