মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

সোনালী সকালের অপেক্ষায়

৬ এপ্রিল ২০২১
শুষ্ক ধূসর মাঠের উপর দিয়ে ভোরের ক্ষীণ আলো ফুটছে, মাথার উপরে গ্রীষ্মের রোদ।

বসন্ত দিচ্ছে গ্রীষ্মের দাবদাহ।

বন্ধ্যা ভূমিতে ঘাস ফুলহীন,  ধূসর।

ভ্রমরের দল উড়ে যায়,

ঘাসজমি থেকে পঙ্কিল জলাশয়ে।

চাওয়া পাওয়ার জটিল ‘পাটি’ গণিত,

যেন আফিমের নেশা।

দিবাস্বপ্নে প্রতিশ্রুতির মেঘ

শুধুই প্রত্যাশা।

অনুজ্বল কিছু তারা খসে পড়ে ঘাসজমি, পদ্মবনে,

তবু আকাশ জোৎস্নাময়।

জোনাকিরও কাজে ফাঁকি নেই,

কিন্তু নেপোয় মারে দই।

সত্যিটা সবাই জানে,

বলা বারণ,

ভয় পাওয়া জন্মগত অভ্যাস।

মনের কথা থেকে যায় মনে,

তবু আজও আকাশবানী হয়

‘ভালো দিন’, ‘ঋষি’-র বরাভয়।

রাজপথে অন্নদাতা, দেশদ্রোহী।

আমি নিজস্বীতে মেতে,

তৈমুর পেয়েছে খেলার সাথী !

ছবিহীন নির্বিষ গোখরো আজ পদ্মাসনে

মারবে ছোবল, লাশ পড়বে__________।

ধূসর সন্ধ্যা তবু আকাশ লাল,

আজ অমানিশা, অপেক্ষায় সোনালী সকাল …..

সমাপ্ত

হাতপাখার লেখক · ২টি লেখা · ২০২০ থেকে

Dr. Pranab Kr. Das-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

১টি
  1. Balai Debnath ৭ এপ্রিল ২০২১

    অনেক ভালো লাগলো পড়ে। খুব অল্প কথার মাধ্যমে বর্তমান সময়ের অনেক বড়ো একটা চিত্র ❤️

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।