মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035

প্রশ্নোত্তর

হাতপাখায় লেখা পাঠাতে কি টাকা লাগে?

না। লেখা পাঠানো ও প্রকাশ — দুটোই বিনামূল্যে।

লেখা প্রকাশ হলে কি সম্মানী পাওয়া যায়?

এখন লেখার জন্য সম্মানী দেওয়া হয় না। তবে প্রকাশিত লেখা থাকে আপনার নামে, পত্রিকার স্থায়ী সংগ্রহে। মাঝে মাঝে লেখা প্রতিযোগিতা হয় — তার খবর ওয়েবসাইটেই পাবেন।

কীভাবে লেখা পাঠাব?

শুধু এই ওয়েবসাইটের লেখা পাঠান ফর্মে, নিজের অ্যাকাউন্ট থেকে। নিয়মগুলো আছে লেখা পাঠানোর নিয়ম পাতায়।

ইমেলে বা ফেসবুকে লেখা পাঠালে হবে?

না। সব লেখা একই জায়গায় থাকলে কোনওটা হারায় না, আর আপনি নিজেই অবস্থা দেখতে পান। তাই লেখা নেওয়া হয় শুধু ওয়েবসাইটের ফর্মে।

কে লেখা পাঠাতে পারেন?

যে কেউ। আগে কোথাও লেখা ছাপা হয়েছে কি না, তাতে কিছু যায় আসে না। স্কুলপড়ুয়া হলে অভিভাবককে জানিয়ে পাঠানো ভালো।

কোন বিষয়ে লিখব? শব্দসংখ্যার সীমা আছে?

কবিতা, গল্প, প্রবন্ধ, ভ্রমণকথা, অনুবাদ, সমাজ বা জীবন নিয়ে ভাবনা — যা আপনার মনে আসে। শব্দসংখ্যার বাঁধাধরা সীমা নেই। বড় লেখা পর্বে ভাগ করে পাঠাতে পারেন (পর্ব ১, পর্ব ২…)।

সব লেখাই কি প্রকাশ হয়?

না। সম্পাদকমণ্ডলী প্রতিটি লেখা পড়ে বাছাই করেন। অন্যের লেখা নকল, ঘৃণা ছড়ানো বা অশ্লীল লেখা প্রকাশ হয় না। প্রকাশের পরেও এমন কিছু ধরা পড়লে লেখাটি সরিয়ে নেওয়া হয়।

আমার লেখা কি বদলে দেওয়া হবে?

বানান, যতিচিহ্ন আর বিন্যাস দরকার মতো ঠিক করা হয়। লেখার ভাবনা বা বক্তব্য বদলানো হয় না, নতুন করে লেখাও হয় না।

লেখা কবে প্রকাশ হবে?

আপনার অ্যাকাউন্টের "আমার লেখা" অংশে লেখার অবস্থা দেখা যায়। মনোনীত হলে সেখানে আর ইমেলে জানানো হবে কোন সংখ্যায় বা কবে প্রকাশ হচ্ছে। অনেক লেখা আসে বলে কখনও কখনও দেরি হয়।

প্রকাশিত লেখায় ভুল থেকে গেছে, বা লেখাটি সরাতে চাই — কী করব?

যোগাযোগ ফর্মে লেখার লিংক দিয়ে লিখুন, কী বদলাতে চান জানিয়ে।

লেখার স্বত্ব কার?

লেখকের। হাতপাখা শুধু লেখাটি প্রকাশ ও প্রচারের অনুমতি পায়। বিস্তারিত শর্তাবলি-তে।

কম্পিউটারে বা ফোনে বাংলায় লিখব কীভাবে?

ফোনে Gboard বা অন্য যে-কোনও বাংলা কিবোর্ড ব্যবহার করতে পারেন। কম্পিউটারে জনপ্রিয় বিকল্প হল অভ্র (Avro) কিবোর্ড — ইংরেজি অক্ষরে উচ্চারণ লিখলেই বাংলা হয়ে যায়।