কবিতা ১ মিনিট পড়া
অশ্রুভেজা স্মৃতি
দিন ফুরিয়ে এল এবার ,
ছুটির ঘণ্টা বাজলো বলে,
হুল্লোড়ের ইতি বুঝি ,
মেঘাচ্ছন্ন আকাশ তলে;
খুনসুটির চেনা ছবি ,
ক্লাসরুমেতে রইল পড়ে ,
এগিয়ে চলার ডাক এসেছে ,
জীবনের এই কঠিন মোড়ে ;
ফেলে আসা কত কথা ,
হানা দিচ্ছে মনের কোণে ,
অশ্রুভেজা স্মৃতিগুলি ,
লালন করবো খুব যতনে ।
~ অশ্রুভেজা স্মৃতি ~
সমাপ্ত
“ছেলেবেলা ও স্মৃতি” সংকলনের লেখা
পরেরটি: মাষ্টারমশাই -কে খোলা চিঠি
হাতপাখার লেখক · ১৮টি লেখা · ২০১৫ থেকে
A new generation poet who loves to experiment. Feelings are expressed with simplicity in his poems. He composes passionately and expects to strike a chord in the mind of every reader.
Pritam Bhowmick-এর সব লেখা →
পাঠকের মতামত
এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।