মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

আঁধার ভালো লাগে

১৫ সেপ্টেম্বর ২০২১
রাতের আকাশে ছায়াপথ ও উজ্জ্বল নক্ষত্রে ভরা একটি গভীর আঁধার দৃশ্য।

ঘোর কালো আঁধার ভালো লাগে, ছায়াপথের নিচে
অচেনা নক্ষত্র গুলিকে টানি হৃদয়ের কাছে
কালপুরুষ ডানা মেলে যেন উড়ে বেড়ায়, আমার নিস্তব্দ আকাশে
পৃথিবীর বুক চিরে যেতে চাই, দিগন্তছোয়া নীল নক্ষত্রের পাশে ।

কালো আঁধারে প্রাণের টান, ঈশ্বরের স্পর্শ অসীম
স্বপ্নের পাখা মেলে আঁধারে উড়ে ফিরি , ছায়াপথ তখন নিঝুম
চঞ্চল সব কল্পনা যদিও ; তবুও ঈশ্বরের হাত ধরি আঁধারে , আকুল টানে
উঁচু ঘন ঘাসের 'পরে শুয়ে থাকি, আঁধার কথা বলে যে কানে কানে ।

আঁধার আকাশ মোর কৃষ্ণ, হাজার নক্ষত্র ভেদিয়া বাঁশির সুর আসে বনে
অদৃষ্ট সব শব্দহীন তরঙ্গে, হাজারো প্রানগুলি নাচে যে মনে মনে
তুমি আছো বলে, সবগুলো মিঠমিঠ, সবাতে স্পন্দন
তুমি আছো বলে, আঁধারে ছন্দ আছে, অসীম আঁধার আড়ালে সবাতে জীবন
কে যেন প্রানভরে ডাকে, আঁধারের পথে, তাই আঁধার মাঝে আলো জ্বলে
দেখি চেয়ে, আঁধার হতে যাত্রা শুরু; অনেক জন্মের পরে আঁধারে আবার গেছি মিলে ।

সমাপ্ত

হাতপাখার লেখক · ১টি লেখা · ২০২১ থেকে

dasratan22-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।