মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

আশার আলো

১১ মে ২০২০
সন্ধ্যার নির্জন ঘরে একটি ছোট প্রদীপ জ্বলছে, যেন আশার আলো।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

যেথা হতে দেখেছিনু এই নূতন সকাল
সেথা হতে চলিয়া গিয়াছি বহু দূরে,
কালের যাত্রাধ্বনির ভবলীলায় আজ
এই মনোরম প্রকৃতি ক্রমশ গিয়াছে সরে।
আজ হেথায় শুধু মহামারীর ছায়া
যুদ্ধ লাগিছে প্রায়,
করোনা কিংবা পরমাণু
কোনোটাই কম বিষাক্ত নয়।।
গ্রামগুলি আজ খাঁ- খাঁ করিছে
শহরগুলিই বা কম যায় কই,
অর্থনীতি তলিয়ে গিয়াছে
ফিরিয়া যাইবার পথটাই আর নাই।
তবু আবার সব সজাগ হইবে
চলিবে পৃথিবী আগের মত,
সেই দিনখানা দেখিতে হইলে
আপাতত সবাই ঘরেতেই থাকো!!
~ আশার আলো ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ১টি লেখা · ২০২০ থেকে

Gourab Bal-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।