মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

মাতৃভূমির জন্য

১৬ ডিসেম্বর ২০২১
একটি খোলা মাঠে সকালের আলো, দূরে সারি সারি গাছ আর একটি উড়ন্ত পতাকা।

ছড়াক ওরা কুৎসা তাদের ভাড়ার কাগজে
রক্ত লালসা পুষুক তারা তাদের আঁধার ঘেরা মনে
তাদের পা কাঁপবে আর মন হবে অস্থির
যখন বিস্মৃত ভাবা গান শুনবে তাদেরই উঠানে।

সত্যতা করে না কখনো দাসত্বের দালালি
আগেও উঠেছে আবার উঠবে নিপীড়িত নির্ভয়
পড়লে পড়বে কিন্তু আবার উঠবে
পৃথিবী তাদের গড়া তারাই করবে জয়।

অন্তে শান্তি ভোগ করবো তুমি ও আমি
লাল হবে আমাদের মাতৃভূমি
জীবন ভিক্ষা দিলেও দেয় তারা তাদের স্বার্থে
কিন্তু বিচার দেয়নি দেবেনা উচ্চ শ্রেণী।

তাদের জন্য গৌরব যারা আনে আগামীকে
সংগ্রামী হয়ে স্বাধীন হতে ও করতে
দু পায় দাঁড়িয়ে শহীদ হলেও ভালো
হাঁটু গেড়ে বাঁচার চেয়ে।

নীরবতা তাদের প্রশ্রয়
সহনশীলতা তাদের দেয়া সময়
নিপীড়িত মাথা উঁচু করে বাঁচতে পারে
শুধু তাদের লাল পতাকার ছায়ায়।

সমাপ্ত

হাতপাখার লেখক · ৭টি লেখা · ২০২১ থেকে

Shuvam Dewanjee is a writer from Kolkata; educated in Sociology from Presidency University, Kolkata. He writes in both English and Bengali.

Shuvam Dewanjee-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।