কবিতা ১ মিনিট পড়া
ইচ্ছে করে
ছবি: এআই-এর সাহায্যে আঁকা
উড়তে কেনো ইচ্ছে করে
ফিনফিনিয়ে ঐ হাওয়ায়।
ভাসতে কেনো ইচ্ছে করে
শান্ত জলে ঐ খেয়ায়।
কইতে কথা ইচ্ছে করে
খামখেয়ালী মন যা চায়।
কি বা হবে আঁকড়ে রেখে
দিন ফুরোলে যা হারায়।
দেখতে চোখে ইচ্ছে জাগে
অপরূপে কে লুকায়।
ভালোবাসায় কেমন করে
দুঃখগুলো শোক হারায়।
শুনবো বলে আছি বসে
যাতে লাগে চিত্তে দোল।
দামাল মনের রাখাল খেলুক
ধূসর ধুলো হোক শ্যামল।।
সমাপ্ত
হাতপাখার লেখক · ৭টি লেখা · ২০২১ থেকে
Tapas Kumar Bandyopadhyay-এর সব লেখা →
পাঠকের মতামত
এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।