কবিতা ১ মিনিট পড়া
ছন্দহীন
আমি খুবই ছন্দহীন
তাই বুঝি মোর কাব্য সঙ্গিন ?
আষাঢ়-শ্রাবণের এই বৃষ্টি বেলায়
ছন্দের প্রতি অবহেলায়
হয়তো আমি তলিয়ে যাবো,
কবিতা মুরে ঠোঙা বানাবো !
ঝালমুড়ি খেয়ে কাগজটাকে
সোজা করে যখন পরবে তাকে,
তখনও কি বলবে তুমি -
"বেকার এই কবিতাখানি" ?
ভেবেছিলাম আমি কবি হবো।
নজ্রুল, সুকান্ত, রবী হবো।
তা নাইবা হলাম ক্ষতি কি;
ছন্দহীনের আবার গতি কি?
যাক সে কথা দিলাম বাদ
যতই করি আর্তনাদ
পাবনা আমি ছন্দের বাণী
ব্যার্থ হবে আমার কবিতাখানি।
তাই বলে কি আমি লেখা থামাবো !
ছন্দের কাছে মাথা নামাবো ।
হয়তো আমি ছন্দহীন
হয়তো মোর কাব্য সঙ্গিন ।।
সমাপ্ত
পরের লেখা
-
খেয়ালি
একটা কাঁটা ঝোপ বেশ বড় হয়ে ছিল। গাছ টা শুধু কাঁটাগাছ ছিল তাই নয় সেটা ছিল বিষাক্তও। কাঁটাঝোপ... Rama Seth Dey · গল্প
-
বিকেলবেলা
আজ সারাদিন মেঘলা। মাঝ দুপুরে আকাশ থেকে ঝরে পড়া তীব্র দহনের বদলে মেঘের সামিয়ানায় ঘেরা আকাশ।... Rama Seth Dey · গল্প
-
দক্ষিণের ছড়া
হাওড়া থেকে ব্যাণ্ডেলের রেলগাড়ির ছড়া, Swapan Chakraborti · কবিতা
পাঠকের মতামত
এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।