মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

মন ডায়রি

২০ এপ্রিল ২০১৭

লোকে বলে সুন্দরী
ডাগর গতর
শুধু বক্ষ আর নিতম্ব
যেন এক দলা মাংস পিণ্ড
পুরুষের লোলুপ নজর
হাত গলা ঘাড় পেট
যতটুকু উন্মুক্ত
আড় চোখে
বক্ষ খাঁজে
শুধু কাম দৃষ্টি
বাসে ট্রামে সুখ নেয়
শালীনতা দুর অস্ত।
স্বামী ডাকে বিছানায়
শরীরের উইন্ডো শপিং
রাত বাড়ে
উত্তাপ বিছানায়
ইচ্ছা বা অনিচ্ছার
নেই কোনও দাম
শরীর যে দিতে হবে
বৈবাহিক চুক্তি
স্পর্শে তে প্রেম নেই
শুধু ভোগ আর কাম
চেনা রাত, চেনা ঘর
চেনা লোক, চেনা বিছানায়
চুরি আত্মসম্মান
রোজ রাতে মানসিক ধর্ষণ।
মন চায় প্রেমে
হৃদয়ের ছোঁয়া
মান অভিমান আদর সোহাগে
প্রেম সকাল, প্রেম দুপুর
প্রেম রাত, প্রেম ভোর
দিবানিশি সংগোপনে
তোমার প্রেমের কবিতা
আঁকা আমার রঙ দিয়ে
তোমার চোখের স্ফুলিঙ্গে
আমার হৃদয়ে বজ্রপাত
পুঞ্জীভূত মেঘ
জমে আছে বুকে
বৃষ্টি হতে পারি
যদি মৌসুমি প্রেম
বায়ু হয়ে আসে তোমার নিঃশ্বাস
কোমল স্পর্শে শিহরন বুকে
কপাল চুম্বন আর
সোহাগী আলিঙ্গন
তোমার আদরের উত্তাপে
আমার ভিজে ঠোঁটে
মিছরির দানা
আমার যৌবন বসন্ত
ধরা দেবে তোমার
সবুজ বাগিচায়
চুম্বন থেকে শীৎকার
ভালবাসার ঋতু চক্র
ভোগে শুধু তুমি নও
সম্ভোগে তুমি আর আমি
মিলনে শুধু তুমি নও
সঙ্গমে তুমি আর আমি
ভালবাসা
কবিতায়
তুমি আর আমি।

~ মন ডায়রি ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ১৫টি লেখা · ২০১৬ থেকে

I am Kaushik Das, a foreign Language teacher and translator. I have learnt French and Spanish language from Ramkrishna Mission Institute of culture, Golpark, Kolkata., Completed B1 level in Spanish language from Instituto Cervantes, Madrid, Spain. I like to write poems and translate magical stories from the Hispanic world specially for the kids. Readers may send their opinion at [email protected]

Kaushik Das-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।