মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

মাতৃভাষার অভিমান

৮ জুলাই ২০২০
পুরোনো বইয়ের পাতায় বাংলা হরফ আর একটি ছোট প্রদীপের ছবি, যা মাতৃভাষার স্মৃতির কথা মনে করায়।

বলতে শিখলাম যে ভাষায়
সে ভাষাই আজ ভুলেছি মোরা,
ভাষার পরাজয়ে মূর্ছিত জাতি
আজ হয়েছে ছন্নছাড়া।
রবি ঠাকুর আজ হারিয়ে গেছেন
বঙ্কিম আজ ব্রাত্য,
শরৎ বাবু নাই বা থাকল
হারিয়েছেন বিবেকানন্দ।
বাকিদের কথা না বলাই থাক,
শুনলে নেতাজী হাসবেন।
কত সংগ্রামে অর্জিত ভাষা,
ভূলুণ্ঠিত আজ সমাজের পথে।
বাংলাটা আমি পারিনা ঠিক,
শুনেছি অনেক বাঙালীর মুখে।
এদের হাত ধরেই এগিয়েছে শাসক,
আজ মাতৃভাষার কণ্ঠরোধে।
সত্যিই মোরা পারিনি মা,
ফিরিয়ে দিতে তোমার মান।
অভিমানের শিকলে তাই আজ তুমি,
জন্ম দাওনি তো নতুন কোন নাথ।
চিত্র- https://www.google.com/

সমাপ্ত

হাতপাখার লেখক · ১৮টি লেখা · ২০২০ থেকে

আমি লিখতে ভালোবাসি। লিখতে ভালো লাগে, তাই লিখি আবোল-তাবোল। I love to write. As I like to write, I write 'nonsense'.

SWARUP GHOSH-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।