মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

রঙ

১২ আগস্ট ২০২১
জল, আকাশ ও সবুজ মাটির রঙ মিশে থাকা একটি শান্ত, বিমূর্ত ছবি।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

জানিনা আমি কবি কিনা
তবে পেয়েছি তোমাকে ...
নতুন শতাব্দীর এক নতুন কবিকে ,
যে মিশে আছে প্রকৃতির বুকে
যে মিশে আছে প্রেমিকার বুকে ।

মিশে আছে যে জলের রঙে
আকাশের রঙে, মাটির রঙে...
রঙ, রঙ ,রঙ , সবুজ-নীল-পিঙ্গল ।
প্রকৃতির রঙে মাখামাখি হয়ে ,
সে যেন এক প্রকৃতি ।

আমার জগতের প্রকৃতি ,
কিছু রঙে সে আমায় রাঙিয়েছে ।
আর রাঙিয়েছে আশ্চর্য এক রঙে...
সে রঙের কোন রঙ নেই ...
তবুও রঙিন হয়ে ওঠে নিজের রঙে।
দুটি মনের ভালোবাসা ,
ভালোবাসার রঙে....

সমাপ্ত

হাতপাখার লেখক · ৪টি লেখা · ২০২১ থেকে

Sanchita Mondal-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।