মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

লুচি জিন্দাবাদ।

৯ মার্চ ২০২১
একটি থালায় ফোলা গরম লুচি আর ঝাল আলুর দম সাজানো আছে।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

লুচি খাই রে লুচিই ত’ খাই আলুর দমের সাথে,
সকালে খাই দুপুরে খাই খাই রোজই রাতে।
আমার কথায় সবাই বুঝি চমকে গেলে নাকি !
যা বলছি সত্যি বলছি নেই কোনোই ফাঁকি।
কারো বাড়ি গেলেও আমার চাইই চাই লুচি,
রুটি ভাতে চিরকাল আমার বেজায় অরুচি।
মাঝেমধ্যে ডালপুরী,বল্লভী, কচুরী,
গুরুপাক পরোটাও আমি হজম করি।
চারটে যুগ ধরেই এমন চলছে খাওয়া লুচি,
মাছ মাংসে ডিমে তেমন নেই ত’ নাচানাচি।
তবে মাছ মাংস খেতেই হয় প্রোটিন পাওয়ার জন্য,
কিন্তু লুচি খেয়ে তবেই আমার জীবনটা হয় ধন্য।
তবে পরোটা ঐ ডিমের হলে কিম্বা মোগলাই,
কম করে এক ডজন চাই ই আমার চাই।
কিন্তু আমার নেইকো ভুঁড়ি, রক্তেও নেই চিনি,
রক্তচাপও স্বাভাবিক তায় চর্বিও নেই জানি।
হৃদয়টি মোর খুবই শক্ত, রক্ত তরল অতি,
ভালবাসা আমার সদাই আছে লুচির প্রতি।
আগের দিনে মা ভাজতেন দালদা দিয়ে লুচি,
গন্ধের চোটে আসত ছুটে বাইরে থেকে মাছি।
এখন ভাজা সাদা তেলে স্বাদটা গেছে কমে,
তবে ঝাল ঝাল আলুর দমে ব্যাপারটা যায় জমে,
সাদাসাদা আলুচচ্চড়ি কিংবা আলুভাজা,
যাই খাই লুচির সাথে মনে হয় তো রাজা।
তোমরাও সবাই ভাত ছেড়ে লুচির দিকে ঝোঁকো,
সতেজ রাখো শরীরটাকে সদাই সুস্থ থাকো।

সমাপ্ত

হাতপাখার লেখক · ১৩০টি লেখা · ২০২০ থেকে

Swapan Chakraborti-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।