মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

লুণ্ঠিত

২২ জুন ২০১৫

দাদাগো আমি মালা, ঐ রেললাইনের ধারের বস্তিতে ভাঙ্গা ঘর আমার, মাধ্যমিকটা দিচ্ছিলাম এবার, ইংরাজি ভালোই হয়েছিল, ষাট পাব আশা ছিল, তবে আশা ছিলনা যে লুণ্ঠিত হবে আমার সত্ত্বা, আঁধারে দলিত হব আমি।

তোমাকে যে রাখী পরিয়েছিলাম, ভাইফোঁটাও দিতাম, হ্যাঁ বেশ কয়েক বছর হল, নিজের যে কেউ ছিলনা তাই আবদার ছিল তোমার কাছে, সেই তুমি লুঠ করলে সম্ভ্রম ? দাদার মুখে শয়তান কে দেখে ভয় পেয়ে কেঁদেছিলাম, মন বিশ্বাস করতে চায়নি তোমার আঁচড়গুলী, এত মিনতি করলাম কই থামলে নাতো ?

ব্যাথা জর্জরিত খোবলানো শরীরটি দেখে দয়া হয়নি তোমার? হয়নি আমি জানি, তাই বোধহয় দিলে ছোরা বসিয়ে, আমি শেষ হয়ে গেলাম, থামল স্পন্দন, খালি একটি আফসোস রয়ে গেলো, অঙ্ক পরীক্ষাটি দেওয়া হলনা, দিলে তোমার বিশ্বাসভঙ্গের হিসেবটি মেলাবার চেষ্টা করতাম !

~ লুণ্ঠিত ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ১৮টি লেখা · ২০১৫ থেকে

A new generation poet who loves to experiment. Feelings are expressed with simplicity in his poems. He composes passionately and expects to strike a chord in the mind of every reader.

Pritam Bhowmick-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।