মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

॥আশ্রয়॥

১৬ ফেব্রুয়ারি ২০২১
ধূসর আকাশের নিচে জলের ঢেউয়ের মাঝে দুটি হাত বাড়িয়ে দেওয়ার ছবি।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

সাঁতরায়, ডুবে যায়, ভেসে ওঠে।
মানুষ ফুটে হয় ফুল,
ফুল ছিড়ে যায় দুটো মানুষে।
এরপর পথ হাটা পাশাপাশি,
সমান্তরাল।
কখনো মেলে না, কখনো মেশে না। তারপর, একা হাটা, রক্তের গন্ধে,
হাড়, মাংস, পাঁজরের ওজন নিয়ে অছিলায়।

এতো কিছুর পরেও
কিছুই দেওয়ার থাকবে না, জানি।
তবু ক্ষয়াটে দুটো হাত বাড়াবো,
এক আকাশ ধূসর ইচ্ছে ছুঁতে।
জড়িয়ে ধরতে,
চাওয়া পাওয়া নির্বিশেষে।
কোন্ আশায় আবারো ফিরে যাবো
তোমায় ..
তোমার নখে, দাঁতে, বিষে,
শেষ শ্বাসটুকুর জন্য, তীব্র আশ্লেষে। নির্বাসনের পরেও যদি ফিরে আসা যায়, জেনো, সব ভাঙনের পরেও দুটো প্রাণ বাঁচতে চায়, বাঁধতে চায়,
তার অতল জলে ডুবে নতুন হয়ে ভেসে উঠতে চায়, অধীর অপেক্ষায়।

অতটুকু ধৈর্য রেখো।
রেখো নিদাঘের পিপাসা,
রেখো করুণার আশিষ।
জেনো বারে বারে প্রতি যুদ্ধের শেষে আমরা ফিরে ফিরে আসি।
জেনো মৃত্যু শেষ কথা নয়,
জেনো, না পারার যন্ত্রনার চেয়েও
বড় আদরের এই অনুভূতি;
এই চাওয়া,
এই শেষ প্রেমটুকুর আকুতি।
সাত সাগরের ব্যাপতি জানা নেই,
জানা নেই তেরো নদীর দূরত্বও,
মাপামাপি পেরিয়েও তবু থেকে যাবে একটাই ঠিকানা।

এতো পথ পারি দিয়ে বাড়ি ফেরা হবে কি না ঠিক নেই..
তবু, তুমি থেকো।
থেকো না থাকায়, না পাওয়ায়,
থেকো আকাঙ্খায়, অমর অপেক্ষায়।
অন্তিম অবকাশে ধ্রুবতারা যেন তোমার দিকেই চায়।

সমাপ্ত

হাতপাখার লেখক · ২টি লেখা · ২০২১ থেকে

Sirshendu-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।