মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

সেই জানালাটা

১৫ ডিসেম্বর ২০২১
একটি খোলা জানালা, যার ভেতর দিয়ে বাতাসে শব্দ ও কাগজের টুকরো ভেসে আসছে।

খোলা ছিল জানালা;

কবিতা খুঁজতে, ভেসে গেছিলো মন –

আনমনা হলেই কি কবি? তবেই বুঝি কবিতা?

“একমুঠো আনন্দ উল্লাসের লহরে;

ফাঁকা উঠোনে চিলেকোঠা শহরে!”

একটা কবিতা লেখার প্রয়াস;

তবে হচ্ছিলো না লেখা;

শব্দ সাজাই আনমনে, কেটে ফেলি;

খোলা জানালা দিয়ে, ছিঁড়ে ফেলে দি|

কাটা-ছেঁড়ার খেলা শেষ; কবিতা তবু নিরুদ্দেশ!

খোলা ছিল জানালা; উড়ে সেই পথ দিয়ে,

একরাশ শব্দ, হুমড়ি খেয়ে পড়ে টেবিলে|

সেজে-গুজে বসে; নিজেদের মতো আসে,

অতিথির বেশে, একে-ওপরের পাশে বসে;

অবশেষে, বুঝি কবিতা উপহার দেয় উলাসে?

খোলা জানালার দিকে চাই;

ছিঁড়ে ফেলা কাগজগুলো, আর খুঁজে না পাই!

পুরোনো শব্দগুলোই বুঝি ফিরে চায়?

উঠে এসেছে কি সব ছেড়ে,

কবিতায় ঠাঁই পাবে বলে?

কিংবা, যেন কবিতা লিখবে বলে!

সেই চমৎকার কবিতাটি,

এবার আপনাদের পরে শোনাবো;

কবিতার নাম – সেই জানালাটা!

সমাপ্ত

হাতপাখার লেখক · ৩টি লেখা · ২০২১ থেকে

Ratnadeep Pramanik-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।