মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

আবছায়া

৯ জানুয়ারি ২০১৮
জোৎস্নায় ভেজা একটি নদীর ধারে আলো-আঁধারিতে একা দাঁড়িয়ে থাকা এক মানুষের ছায়া।

অগোছালো কিছু স্বপ্ন উড়ান , বৃষ্টি ভেজা মুখ এলোমেলো এই ভালোবাসা নিয়ে পথ চলাতেই সুখ।
দিন কেটে যায় চোখে মেপে নিয়ে একমুঠো রোদ্দুর, উড়ে যেতে চাই আরও বহুদূর, মন চায় যদ্দূর।
তোমার চিবুক ছুঁতে গিয়ে ফের ফসকে গেল হাত, আকাশ জুড়ে ভিজলো তারা ,অচেনা এক রাত।
ঘাসের ভিতর লুকিয়ে রাখি হৃদয় ভরা ঢেউ, দিগন্তের ওপারে ফের হাতছানি দেয় কেউ।
জোৎস্না রাঙা অবছায়াতে তোমায় খুঁজি মিছে, নিজেকে রোজ হারিয়ে ফেলি তোমার ছায়ার পিছে।
আমার শিরায় রক্তের স্রোত, পাঁজরে ভরা স্বাস, তুমি নাটোরের বনলতা সেন, আমি নীরব ইতিহাস।।

~ আবছায়া ~

সমাপ্ত

হাতপাখার লেখক · ১টি লেখা · ২০১৮ থেকে

Sk Ashadullah Ali-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।