কবিতা ১ মিনিট পড়া
এগিয়ে চলো
ভেবেছো যদি পেয়েছো পার
চিন্তা করে দেখো আবার
হাতে পড়লে যাবে কোথায়
প্রতিশোধ তারা সবাই চায় ।
ধারালো হচ্ছে কাস্তে
শক্ত হচ্ছে হাতুড়ি
ফিরে তাকাও তুমি, আস্তে আস্তে
লাল হয়ে ভিজেছে ভুমি।
ভাবিয়ে তোলে আমায় এখনো
তাদের অত্যাচারের চিৎকার
চেষ্টায় আছি, চেষ্টায় থাকবো
করতে সমাজের প্রতিকার ।
ধরো হাত আমার, পা মিলিয়ে চলো
পথ দেখাচ্ছে আমাদের লাল লণ্ঠনের আলো ।।
সমাপ্ত
হাতপাখার লেখক · ৭টি লেখা · ২০২১ থেকে
Shuvam Dewanjee is a writer from Kolkata; educated in Sociology from Presidency University, Kolkata. He writes in both English and Bengali.
Shuvam Dewanjee-এর সব লেখা →
পাঠকের মতামত
এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।