মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

বৃষ্টি থামার শেষে

২৫ মে ২০১৬

সারাদিন চলেছিল বৃষ্টি ;
আকাশের মুখ ঢেকেছিল
দলাপাকানো কালো মেঘে,
কখন যেন শান্ত, হাল ছেড়েছে সে,
এদিক ওদিক লেগে আছে ঠাণ্ডা ছাপ।
রেলিঙ বেয়ে নেমে আসছে নিস্তব্ধতা,
দু-এক ফোঁটা জল জমেছে
শ্যাওলা ধরা কার্নিশে,
বহুকালের জমা উত্তাপ মুক্ত হল যেন।
বাইরেটা এখন বেশ মনোরম,
ভেতরটাও শান্ত।
তাহলে কি সব উত্তর জানা হয়েছে?
নাকি প্রশ্ন করে ক্লান্ত!
ভেজামাটির গন্ধে মেখে মন,
একদল ঝোড়ো হাওয়া-
স্নিগ্ধতার চাদর মুড়ে বিদায় নিল,
পশ্চিমের লালচে ভাবটা
খুব দ্রুত কালচে হয়ে আসছে,
কার্নিশ থেকে টুপটুপ করে জল পড়ছে
অবিরাম।
অবসন্নতার শেষ সৈন্যটাও
অস্ত্র ফেলে দিয়ে মিলিয়ে যাচ্ছে।
ল্যাম্পপোস্টটা পড়ে রইল একা,
সিগারেটের ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে তৈরি করছে রূপকথা।
চোখের কোনায় দু ফোঁটা জল,
বোধহয় কার্নিশ থেকে পড়ল।

~ বৃষ্টি থামার শেষে ~

সমাপ্ত
“বর্ষার কবিতা ও গল্প” সংকলনের লেখা পরেরটি: মনে পড়ে

হাতপাখার লেখক · ১টি লেখা · ২০১৬ থেকে

ayan124-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।