মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

মায়ের লাশ

১৯ এপ্রিল ২০২১
একটি শহরের ফুটপাত, যেখানে কয়েকটি ছোট শিশু তাদের মৃত মায়ের পাশে নিঃশব্দে বসে আছে।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

চেয়ে দেখো চারিপাশে সেথা ভদ্র মানুষ থাকে ভদ্রতার ই চিহ্ন স্বরূপ টাই টি গলায় আঁটে। হরেক রকম সাজে সেজে অহংকারী চোখে আড়ম্বরে হাঁটতে গিয়ে ফুটপাতে না দেখে। সেথায় পড়ে আছে দেখো ক্ষুদে শিশুর দল শুকনো মুখে বসে আছে পায়না অন্ন জল। মা টি তাদের মারা গেছে ক্ষুধার জ্বালায় মরে তিন টি শিশু বসে আছে মরা মা টির কোলে। আধো আধো বোলে ডাকছে তারা মা,মা,মা বোলে মিলিয়ে গেছে সেই ডাক টা শহরের কোলাহলে। ছোট্ট হাতের একটু ঠেলায় জাগছে না তো মা জানে না শিশু মা মরেছে জাগবে না এই দেশে ভদ্র লোকের ভিঁড় জমেছে পৌছেছে সব শেষে। হাতে তাদের নেইকো সময় হৃদেতে নেই মায়া অহংকারী অবজ্ঞাতে পঁচেছে তাদের কায়া। ঈশ্বর তুমি নেইকো হেথায়, মা যে ক্ষুধার জ্বালায় মরে কিসের কীর্তি দেখিয়েছ তুমি এ ভদ্র সমাজ গড়ে। খুঁজেছে শিশু সারা, কোথাও যায়নি পাওয়া একটি অন্নও জোটেনি তাদের তাই মা টি পড়েছে মারা। এ শহরে পায়নি তারা একটি সাহায্যের হাত ক্ষুধার জ্বালায় মা মরেছে জুটেনি পেটে ভাত। স্বার্থপরের নিঠুর স্বার্থে ভরেছে সারা দেশ

  1. ক্ষুধার জ্বালায় মরছে জননী মনুষ‍্যত্বের শেষ
সমাপ্ত
“মায়ের জন্য কবিতা” সংকলনের লেখা পরেরটি: মা

হাতপাখার লেখক · ১টি লেখা · ২০২১ থেকে

Surajit Supakar-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।