মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

মালিনী

১৭ ডিসেম্বর ২০২১
A rainy city street at dusk, with tram lines and blurred lights reflected on the wet road.

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

সাতাশটা শ্রাবণ পার করে ফেলল ও পৃথিবীর বুকে। সাতাশ?..না আরো বেশি!? .........মেঘ এঁকে রেখে যায় আদর.......... চিবুকে। বাস ট্রাম রেললাইন...কাটা ছেঁড়া পড়ে থাকা শহরের শরীর! সশব্দে ছুটে চলা -------ঘুমহীন রাত কাটে গির্জার ঘড়ির! কাঁচের গেলাস ভরে জ্বলন্ত মদ হয়ে নেশাতুর কবি। হোর্ডিং-এ জল ভেজে ডিজিটাল প্রিন্টেড অরণ্য ছবি। তবুও সে জল মেখে সাতাশের অবাক চিবুকে.... অবুঝ চোখেতে খুঁজে ফিরবেই শহরের বুকে। তপোবন..মালঞ্চ..শুকপাখি..চন্দন পিঁড়ে... জ্যোৎস্না-ওড়না বেয়ে চাঁদ-নদী মায়া-ঢেউ তীরে... যতদিন পৃথিবী,ততদিন কথামালা আঁকা। ছেঁড়াখোরা শহরের ছদ্মনামেতে আজও রাখা!

সমাপ্ত

হাতপাখার লেখক · ১টি লেখা · ২০২১ থেকে

Shreyoshi Bandyopadhyay-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।