মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

মুখোশের আড়ালে

৭ জুলাই ২০২১
ঘন কালো পটভূমিতে ছড়িয়ে থাকা সাদা ও ধূসর মুখোশ, মাঝখানে একটি ফাঁকা মুখ।

ছবি: এআই-এর সাহায্যে আঁকা

অনেকগুলো ম্রিয়মাণ শকুন

ঘাত- প্রতিঘাতে একলা আহত লাশ,

অনিবার্য অথচ নিশ্চিত কাকতালীয়

অজস্র ধারালো নখ কিংবা দাঁত

আক্রোশের অক্ষমতায়।

স্বার্থগত সমরে

সারি সারি মুখোশের খোপে,

যখনি জানা হবে

বিষহীন বাসা

ধর্মান্ধ উন্মাদনা, বল্গাহীন।

ভীড় করে লেগে থাকা অনুক্ষণে

শাপদশঙ্কুল যাতায়াত,

গরাদের অনুকল্পে ঠুসে দিয়ে

সংখ্যাগরিষ্ঠ বাণীসহ

পেশ হলো প্রমাণের রিপোর্ট।

সম্বলহীন লেলিহান শিখা,

শুরু হলে প্রহসন,

গোটা পৃথিবীর সাথে-

পুড়তে থাকি

শুধু তুমি আর আমি।

সমাপ্ত

হাতপাখার লেখক · ২টি লেখা · ২০২১ থেকে

Biswanath Sarkar-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।